ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

পদ্মার চরে চাঞ্চল্যকর লিটন হত্যা মামলার আসামি লাভলু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:৪২, ১২ মার্চ ২০২৬

পদ্মার চরে চাঞ্চল্যকর লিটন হত্যা মামলার আসামি লাভলু গ্রেফতার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে চাঞ্চল্যকর লিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি লাভলুকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব। রাজশাহীর বাঘা উপজেলার মাদানী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হত্যাকাণ্ডের পর থেকে আসামি লাভলু আত্মগোপনে ছিলো।

র‌্যাব জানায়, গত বছরের ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন মরিচা ইউনিয়নের নতুন চরে (হবিরচর) লিটন সরকার নামের একজনকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গুলি করে ও পিটিয় হত্যার পর পদ্মা নদীতে লাশ ফেলে দেয়া হয়। ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনার লিটনের ভাই মো. আলী হোসেন বাদী হয়ে গত ২ নভেম্বর দৌলতপুর থানার মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র‌্যাব রাজশাহীর একটি দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই অংশ হিসেবে লাভলুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, হত্যা, গুমসহ আরো ৪টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এম.কে

×