মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৮৯৬৫৪
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১২, ২৩ মাঘ ১৪১৮
মাংসপেশীর ক্যান্সারে আক্রান্ত মল্লিকা, চিকিৎসার সাহায্যে এগিয়ে আসুন
স্টাফ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, মৃত্যুপথযাত্রী মল্লিকা চিসিমের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মরণব্যাধি মাংসপেশীর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। বর্তমানে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে কেমোথেরাপি দেয়া হচ্ছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে (মুম্বাই) নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু মল্লিকা চিসিমের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর মেয়ে বালমি চিসিম তোড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্রী। তিনি জনকণ্ঠকে জানান, ২০০৯ সাল থেকে তাঁর মা এই জটিল রোগে আক্রান্ত। দেশের অনেক হাসপাতালে তাঁর মাকে চিকিৎসা করানো হয়েছে। ভারতেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু টাকার অভাবে চিকিৎসা অসমাপ্ত রেখে দেশে ফিরিয়ে আনতে হয়েছে। তাঁর মায়ের শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি ঘটছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা দেয়া না হলে মল্লিকা চিসিমকে বাঁচানো যাবে না। চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চিত টাকা ফুরিয়ে গেছে বলে জানান বালমি চিসিম তোড়া। মল্লিকা চিসিম একটি বেসরকারী সংস্থায় কাজ করতেন। জটিল রোগে আক্রান্ত হওয়ার পর তিনি আর কাজে যেতে পারছেন না। বেঁচে থাকার আকুল মিনতি জানিয়েছেন মল্লিকা চিসিম। নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন বিরিশিরি গ্রামে তাঁদের বাড়ি। বর্তমানে পরিবারটি ঢাকায় থাকে। চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছে মল্লিকা চিসিমের পরিবার। এমতাবস্থায়, মল্লিকা চিসিমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগতা কামনা করেছে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সখীরা। মৃত্যুপথযাত্রী মল্লিকা চিসিমের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯১৬৬৬৭৬৪৬। আর সাহায্য দিন এই দুটি সঞ্চয়ী হিসাবে-বালমি চিসিম, ডাচ বাংলা ব্যাংক লি: (অনলাইন), হিসাব নং ১৬৪.১০১.৩৭৯৭৩ এবং মল্লিকা চিসিম, অগ্রণী ব্যাংক লি:, সেনপাড়া শাখা, মিরপুর-১০, ঢাকা হিসাব নং ০৮২৯৬৩৪১২২৩৩৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল/ ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
ঘোষণাঃ দৈনিক জনকণ্ঠ 'মানুষ মানুষের জন্য' বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।