মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
রবিবার, ৮ জানুয়ারী ২০১২, ২৫ পৌষ ১৪১৮
ক্যাম্পাস সংবাদ
নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উত্তরা মডেল টাউনের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্ভর শুক্রবার ২০১১। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারম্নক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব)। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস উত্তরার ডিয়াবাড়িতে আয়োজিত নবীনবরণ ও পুরষস্কর বিতরণী অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ লে. কর্নেল কামালউদ্দিন ভূইয়া (অব), একাডেমিক পরিচালক কমান্ডার এইচডিসাহা (অব), পরিচালক কমান্ডার এফ করিম (অব), প্রশাসনিক কর্মকর্তা মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশনায় নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন।

জেএসসি ও পিএসসিতে সাফল্য
সমপ্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতভাগ পাসের সফলতা দেখিয়েছে রাজধানীর বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ। জানা যায়, ২০১১ সালে ওই কলেজ থেকে ৭৪ শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে। পাসকৃতদের ৩৯ জন এ+ এবং এ গ্রেড অর্জন করে। অন্যদিকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১১৫ পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৫ জনই পাস করে। অর্থাৎ এখানেও পাসের হার শতভাগ। আদিবাসী কলেজ থেকে জেএসসিতে ৩০ জন এ+ এবং ৬৩ জন এ গ্রেড লাভ করে। উলেস্নখ্য, ২০১০ সালে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ থেকে পিএসসি এবং জেএসসিতে পাসের হার ছিল যথাক্রমে ৯৯.০৫ এবং ১০০%। প্রত্যাশিত ফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ লে. কমান্ডার জাফর আহমদ বিএন (অব) বলেন, আমরা শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণে রাখি। আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ সার্বিকভাবে সচেষ্ট ছিলেন বলেই শতভাগ সফল হওয়া সম্ভব হয়েছে। এখনকার সকল অভিভাবক ও কলেজ প্রশাসনকেও আনত্মরিক ধন্যবাদ জানাব। কারণ, তাদের সবটুকু সহায়তা না থাকলে হয়ত শতভাগ সফল হওয়া সম্ভব হতো না। আমার বিশ্বাস, আগামীতে আমরা আরও ভাল ফল অর্জন করতে পারব।
বিজয়ের ৪০ বছর উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) মহান বিজয় দিবসের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে ২৯ ডিসেম্বর মিরপুরের রূপনগরের স্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে মহান স্বাধীনতা যুদ্ধের ওপর আলোচনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী ও সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব) এ.কে. খন্দকার বীরউত্তম। সভাপতিত্ব করেন বিইউবিটির ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন লে.জে.এম. হারম্নন-অর-রশীদ এবং আনোয়ার-উল-আলম শহীদ। এয়ার ভাইস মার্শাল (অব) এ.কে. খন্দকার বীরউত্তম তাঁর বক্তব্যে বলেন, এই স্বাধীন দেশকে কলঙ্ক মুক্ত করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বর্তমান তরম্নণ সমাজকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর মোঃ আবু সালেহ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
য় ক্যাম্পাস প্রতিবেদক