মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২ আগষ্ট ২০১২, ১৮ শ্রাবণ ১৪১৯
বিনিয়োগকারীদের মানববন্ধন
অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার বিষয়ক পত্রিকা দৈনিক শেয়ার বিজ্ কড়চার বিরুদ্ধে গত ২৯ ও ৩০ জুলাই বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে বুধবার ডিএসইর সামনে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন দৈনিক শেয়ার বিজ কড়চার সব সংবাদকর্মী, কর্মকর্তা কর্মচারী, বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাসহ সাধারণ বিনিয়োগকারীরা।
মানববন্ধনে অংশ নেয়া সংবাদ কর্মীরা জানান আমরা কোন মিডিয়ার প্রতিপক্ষ নই। আমরা শুধু বিনিয়োগকারীদের সামনে প্রকৃত বিষয়গুলো তুলে ধরতে চেয়েছি। বেঙ্গল গ্রুপের একটি কোম্পানি ৩ গুণ প্রিমিয়াম নিয়ে পুঁজিবাজরে তালিকাভুক্তির আবেদন করেছে। কোম্পানিটি উত্তোলিত অর্থের খুব সামান্যই ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যয় করবে। বাকি টাকা দিয়ে পুঞ্জিভূত ঋণ শোধ করবে। এমন সংবাদ প্রকাশ করায় বেঙ্গল গ্রুপেরই প্রতিষ্ঠান আরটিভি শেয়ার বিজ্ কড়চার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যা কাম্য নয়।
মানববন্ধনে অংশ নিয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, দেশের ২৯ লাখ বিনিয়োগকারীর ন্যায্য অধিকার আদায়ের অন্যতম প্রধান মুখপাত্র দৈনিক শেয়ার বিজ্ কড়চার বিরুদ্ধে গত ৩০ ও ২৯ তারিখে আরটিভিতে পুঁজিবাজার ও বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের বরাত দিয়ে একটি উদ্দেশ্যমূলক ও সমন্বয়হীন সংবাদ পরিবেশন করেছে। এতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমরা আশা করছি, পুঁজিবাজারের এ গভীর সঙ্কটময় মুহূর্তে সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া দেশের ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে সত্য প্রকাশে অবিচল থেকে বাজারের স্থিতিশীলতা সুনিশ্চিত করতে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। দৈনিক শেয়ার বিজ্ পত্রিকা শুরু থেকে অদ্যাবধি বাজারের বৃহত্তর স্বার্থে সব বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে সত্য সংবাদ পরিবেশন করে আসছে। তাদের পরিবেশিত সংবাদ সবসময় বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বৃহত্তর ইতিবাচক ভূমিকা পালন করছে। তাই আমরা আরটিভিতে শেয়ার বিজ্ কড়চাকে নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রচার ও অনাকাক্সিক্ষতভাবে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের বক্তব্যের খ-িত অংশ প্রচারে গভীরভাবে ব্যথিত হয়েছি। বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের বক্তব্যকে খ-িতভাবে উপস্থাপনের মাধ্যমে পরিষদকে হেয়প্রতিপন্ন করা হয়েছে, যা আরটিভির মতো একটি ইলেকট্রনিক মিডিয়ার কাছে আমরা আশা করিনি। ভবিষ্যতে সংবাদ প্রচারে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।