রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১০, ৯ ফাল্গুন ১৪১৬ 
গোল্ডেনসনের অনেক আবেদনকারী এখনও রিফান্ডের টাকা পাননি
অর্থনৈতিক রিপোর্টার ॥ দু'মাস পার হলেও রিফান্ডের টাকা ফেরত পাননি গোল্ডেনসন লিমিটেডের আরপিওর অনেক আবেদনকারী। কোম্পানির পৰ থেকে কুরিয়ারের মাধ্যমে সকল আবেদনকারীর ঠিকানায় রিফান্ড ওয়ারেন্ট পাঠানোর দাবি করলেও অনেকেই তা পাননি। এমনকি সংশিস্নষ্ট কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করেও রিফান্ড ওয়ারেন্টের হদিস পাচ্ছেন না তাঁরা। বার বার আবেদন-নিবেদন করেও এ বিষয়ে কোন সাড়া পাচ্ছেন না তাঁরা। এ বিষয়ে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) হসত্মৰেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
গোল্ডেনসনের আরপিওতে আবেদনকারী বেশ কয়েক বিনিয়োগকারী জানান, কোম্পানির পৰ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সকল আবেদনকারীর ব্যাংক হিসেবে টাকা পেঁৗছে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও অনেক হিসেবে টাকা পেঁৗছেনি। এরপর কোম্পানির পৰ থেকে আবেদনকারীদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিফান্ড ওয়ারেন্ট পাঠানোর কথা বলা হয়। এজন্য অসংখ্য বিনিয়োগকারী কোম্পানিতে গিয়ে ঠিকানা জমা দিয়েছেন। তবে এখন পর্যনত্ম তাদের অধিকাংশই রিফান্ড ওয়ারেন্ট পাননি।
সাউথইস্ট ব্যাংকের নিউ ইস্কাটন শাখায় আবেদনকারী গাজী মোহাম্মদ মাজহারম্নল ইসলাম জানান, এইচএসবিসি ব্যাংকের ধানম-ি শাখায় তাঁর রিফান্ডের টাকা জমা হওয়ার কথা। অনলাইন সুবিধা থাকায় এ ব্যাংকে টাকা পেঁৗছতে কোন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু গত দু'মাসেও তাঁর টাকা পেঁৗছেনি।
একই ব্যাংকে আবেদন জমা দেয়া আরেক বিনিয়োগকারী জানান, অগ্রণী ব্যাংক, বৈদেশিক বাণিজ্য শাখায় তাঁর টাকা জমা হওয়ার কথা। অনলাইন সুবিধা না থাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁর টাকা পাঠিয়ে দেয়া হয়েছে বলে কোম্পানির পৰ থেকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যনত্ম তিনি ওই ওয়ারেন্ট পাননি। এ বিষয়ে কোম্পানির কর্মকর্তাদের জানানো হলে কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করতে বলা হয়। সংশিস্নষ্ট কুরিয়ারে যোগাযোগ করা হলে তারা ওই বিনিয়োগকারীর ঠিকানায় কোন ওয়ারেন্ট পাঠানো হয়নি বলে জানান।
এ বিষয়ে গোল্ডেনসনের একাধিক কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তারা জনকণ্ঠকে বলেন, সকল আবেদনকারীর রিফান্ডের টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। কেউ পেয়ে না থাকলে কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে অনেকেই এখনও টাকা পাননি বলে লিখিতভাবে জানিয়েছেন। তাদের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
|