গানের দেশে প্রাণের উল্লাস মনসুর মুসা
প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই। নিশ্চয় ভাল। আজ আমরা আলোচনা করবো মনসুর মুসা রচিত ‘গানের দেশে প্রাণের উল্লাস’ রচনাটি। ‘মনসুর মুসা’ বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক। তিনি একজন দক্ষ বাংলা ভাষা শিক্ষক, গবেষক, প্রবন্ধকার ইত্যাদি। তোমরা জেনে খুশি হবে যে, শিশু একাডেমী কর্তৃক প্রকাশিত ‘শিশু বিশ্বকোষ’ গ্রন্থের তিনি একজন প্রধান সম্পাদক। শিশুদের জন্য তিনি অনেক বই, ছড়া, কবিতা, গল্প ইত্যাদি রচনা করেছেন। ‘গানের দেশে প্রাণের উল্লাস’ তাঁর এমনি একটি রচনা। এতে প্রকাশ পেয়েছে বাংলাদেশের লোকঐতিহ্যের কথা। এ দেশের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা। প্রথমে আমরা এর গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো জেনে নিই :
বাকশিল্পÑকথার বলার কৌশল, উচ্চারণ সৌকর্য। বাকশিল্প মানুষ সুন্দরভাবে উপস্থাপন করে।
উদ্দীপনাÑউৎসাহ, আগ্রহ। পড়াশোনায় উদ্দীপনা থাকা দরকার।
বিনোদনÑ আমোদ, আনন্দদায়ক। বিনোদন মানুষের মৌলিক অধিকার।
প্রতিফলন : প্রতিবিম্বন, ছায়াপাত। সাহিত্যে মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে।
রেওয়াজ : অভ্যাস, অনুশীলন। নিয়মিত রেওয়াজ ভাল শিল্পী হতে সহায়তা করে।
মন্ত্রমুগ্ধ : মন্ত্র শুনিয়ে মুগ্ধ করা। মন্ত্রমুগ্ধ হয়ে সংগীত শ্রবণ শুভ লক্ষণ।
অভিব্যক্তি : প্রকাশ। নাচের ভঙ্গিতে ভাবের অভিব্যক্তি ঘটে।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
শ্রমসংগীত কী? উদাহরণ দাও।
উত্তর : শ্রমসংগীত হলো কাজে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবী মানুষের গাওয়া গান। কর্মে স্পৃহা বৃদ্ধির জন্যে, কাজের একঘেয়েমী দূর করতে অনেক সময় যারা কাজ করে তারা বিভিন্ন সুরে সংগীত পরিবেশন করে নিজেদের উজ্জীবিত করে থাকে। মনসুর মুসা ‘গানের দেশে প্রাণের উল্লাস’ নিবন্ধে নানা ধরনের শ্রমসংগীতের কথা উল্লেখ করেছেন। যেমন : ছাদ পেটানোর গান, ফসল বোনা ও তোলার গান, জন্মদিন, বিয়ে ইত্যাদির গান।
কণ্ঠসংগীতের সহযোগী বাদ্যযন্ত্রগুলোর নাম কী?
উত্তর : সংগীত মানুষের মনের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে। মানুষ সুখে যেমন গান করে। তেমনি দুখেও গান করে। আর এ গান দুই উপায়ে গীত হতে পারে। একÑ কণ্ঠসংগীত, দুইÑযন্ত্রসংগীত। যথার্থ সংগীতের জন্য দুটো উপায়ই প্রয়োজন। কণ্ঠসংগীতকে মনোগ্রাহী, হৃদয়গ্রাহী, মধুময় করতে নানা ধরনের যন্ত্রের প্রয়োজন রয়েছে। মনসুর মুসা ‘গানের দেশে প্রাণের উল্লাস’ রচনায় কণ্ঠসংগীতের সহযোগী যে সব বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করেছেন সেগুলো হলোÑবাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ ইত্যাদি।