মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শনিবার, ১৮ আগষ্ট ২০১২, ৩ ভাদ্র ১৪১৯
রাজধানীতে এক ব্যক্তি খুন
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারী এক ব্যক্তিকে খুন করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। শুক্রবার সকালে পুলিশ স্থানীয় কাওরানবাজার আন্ডারপাসের পশ্চিম পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের ফোলা জখমের চিহ্ন রয়েছে। পুলিশ স্থানীয় সূত্র থেকে জানিয়েছেন, শুক্রবার সেহ্রির সময় আন্ডারপাসের পশ্চিম কোণে অজ্ঞাতনামা ওই ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর তাকে গতিরোধ করে মাথায় আঘাত করে তার সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। নিহতের পরণে কালো ফুলপ্যান্ট ও চেকশার্ট ছিল। সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজে হাসপাতাল মর্গে কেউ আসেনি। বেওয়ারিশ হিসেবে তার লাশ মর্গের হিমাগারে রাখা হয়েছে।