মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১২, ১৩ মাঘ ১৪১৮
বার্লিন উৎসবে এ্যাঞ্জেলিনার ছবি
৩৬ বছর বয়সী অস্কার জয়ী হলিউড তারকা এ্যাঞ্জেলিনা জোলি তার পরিচালিত প্রথম ছবি ‘দ্য ল্যান্ড অব ব্লাড এ্যান্ড হানি’ নিয়ে যাচ্ছেন ৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসবে। ১০ দিনব্যাপী অনুষ্ঠিত বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু হবে ৯ ফেব্রæয়ারি জার্মানিতে। এই ছবিটি উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
গত ২৩ ডিসেম্বরে মুক্তি পায় ‘দ্য ল্যান্ড অব ব্লাড এ্যান্ড হানি’ এবং এরই মধ্যে চারদিকে ব্যাপক সাড়া ফেলেছে। যার কারণে ছবিটি নিয়ে আশাবাদী জোলি নিজেও। ছবিটিতে যারা অভিনয় করেছেন তারা অধিকাংশই বসনিয়ান নাগরিক। মুখ্য চরিত্রে কোন হলিউডের অভিনয় শিল্পীকে রাখেননি জোলি। ছবিটি তৈরি করা হয়েছে স্থানীয় ভাষায়। ‘দ্য ল্যান্ড অব ব্লাড এ্যান্ড হানি’ ছবিটি করতে গিয়ে জোলি আক্ষেপের সঙ্গে বলেছেন, ১৯৯০ সালের বসনিয়া যুদ্ধ নিয়ে যতই জানছি, তাদের জন্য কিছু করতে না পারায় নিজেকে ততই দায়িত্বজ্ঞানহীন মনে হচ্ছে। ছবিটি বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে একটি সাংঘর্ষিক প্রেমের ছবি। ছবির প্রেক্ষাপট ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়ান যুদ্ধের ওপর ভিত্তি করে নেয়া হয়েছে।
আন্তর্জাতিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে কাজ করা জোলির অন্যতম প্রথম পছন্দ। তবে বিষয়বন্তু হিসাবে এটা তার নিজের জন্য কতখানি যৌক্তিক সেটাও অকপটে ¯^ীকার করেছেন বিনয়ী এই অভিনেত্রী। কারণ হিসাবে বলেছেন এই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত পড়াশোনার সুযোগ হয়নি তার। পরবর্তী ছবি পরিচালনার জন্য তাই তো পর্যাপ্ত সময় হাতে রাখতে চান তিনি। ছবির বিষয়বস্তু নিয়ে বিস্তর পড়াশোনা করতে আগ্রহী এই অভিনেত্রী। দুর্বল এই দিকটার কারণে আফগানিস্তানকে প্রেক্ষাপট করে একটি স্ক্রিপ্ট অর্ধেক লিখে শেষ করার পরেও আত্মবিশ্বাসের অভাবে স্ক্রিপ্টটি এখন পর্যন্ত কাউকে দেখাতে পারেননি। বোঝা যায় কাজের ব্যাপারে পারফেকশানিস্ট বিষয়টা কতখানি আত্মস্থ করেছেন জোলি।
সামাজিক দায়বদ্ধতা সচেতন জোলির বিভিন্ন রকম কর্মকাণ্ডের একটি হলো সন্তান দত্তক গ্রহণ করা। সিঙ্গেল মাদার হিসেবে তিনি কম্বোডিয়া থেকে প্রথম সন্তান দত্তক নিতে শুরু করেন। এরপর বিভিন্ন দেশ থেকে একে একে চারটি সন্তান দত্তক নেন। ম্যাডক্স, জাহারা, প্যাক্স, শিলো। আইনগতভাবে পারিবারিক পরিচয় হিসাবে জোলি পিট রেখেছেন দত্তক নেয়া প্রত্যেক সন্তানের নামের শেষে। জোলি এবং ব্র্যাডপিট দম্পতির নিজের যমজ দুটি সন্তান আছে নক্স এবং ভিভিয়েন।
‘দ্য ল্যান্ড অব ব্ল্যাড এ্যান্ড হানি’ মুক্তির পরে হাতে থাকা একাধিক ছবিতে অভিনয়ের কাজ গুটিয়ে আনছেন হলিউডের মেধাবী অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি। হাতে থাকা ছবিগুলোর মধ্যে আছে রিডলি স্কটের ‘জারট্রিউট বেল’, ডেভিড ফিচারের ‘ক্লিউপেট্রা’ এবং লিউস বেনসনের একটি শিরোনামহীন থ্রিলার ছবি। এত ব্যস্ততার মাঝেও সন্তানদের পর্যাপ্ত সময় দেন এবং তাদের বিনোদনের সময়টুকুতে নিজে উপস্থিত থাকতে ভীষণ পছন্দ করেন এ্যাঞ্জেলিনা জোলি।

‘হ্যারি পটার এ্যান্ড ডেথলি হ্যালোস পার্ট টু’
বিশ্বজুড়ে দর্শক পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিল হলিউডের বিখ্যাত ছবি ‘হ্যারি পটার এ্যান্ড ডেথলি হ্যালোস-পার্ট টু’। ছবিটি স¤প্রতি ‘পিপল চয়েজ এ্যাওয়ার্ড ২০১২’-এ শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে। লস এঞ্জেলেসের নকিয়া থিয়েটারে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হলো। শুধুু শ্রেষ্ঠ ছবিই নয়, ‘হ্যারি পটার এ্যান্ড ডেথলি হ্যালোস-পার্ট টু’ ছবিটি ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পায়। প্রিয় ছবি, প্রিয় বুক এ্যাডাম্পশন, প্রিয় এ্যাকশন মুভি ও প্রিয় মুভি কাস্টিং ক্যাটগরিতে দর্শক পছন্দে শ্রেষ্ঠ নির্বাচিত হয় ছবিটি। ‘পিপল চয়েজ এ্যাওয়ার্ড ২০১২’ অনুষ্ঠানে প্রিয় মুভি অভিনেতা ও এ্যানিমেশন ছবি ‘রাঙ্গো’-তে কণ্ঠ দেয়ার জন্য প্রিয় এ্যানিমেশন মুভি ভয়েজ পুরস্কার পেয়েছেন হলিউড অভিনেতা জনি দ¦ীপ। প্রিয় মুভি অভিনেত্রী ও প্রিয় কমেডি মুভি অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হলিউড অভিনেত্রী ইমা স্টোন। এ্যাওয়ার্ড অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আমেরিকান মুভি ও টেলিভিশন অভিনেত্রী ক্যালি কুকো। বিখ্যাত মিলি সাইরাস, আইয়ান সোমারহেল্ডার, জেনিফার লরেন্স, জস হাটচারসন এবং লিয়াম হেমসওর্থসহ অনেক সেলিব্রিটি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ডেমি লোভার্টো ও ফেইট হিলের পারফর্মেন্স উপস্থিত অসংখ্য ভক্তকে মুগ্ধ করে এ অনুষ্ঠানটিতে।