বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১২, ১৩ মাঘ ১৪১৮ 
চিরতরুণ ম্যাডোনা
বয়স ৫৩ হলে কী হবে, আজও নিজের চিরতরুণ রূপ-লাবণ্যে অবলীলায় লাখো পুরুষের ঘুম হারাম করে দিতে পারেন পপ সম্রাজ্ঞী মেডোনা। স্বভাবতই জীবনের এতটা পথ পাড়ি দিয়ে আজও কিভাবে চিরতরুণ রূপ তিনি ধরে রেখেছেন, তা জানার জন্য তীব্র কৌতূহল কাজ করে তার অসংখ্য ভক্তের হৃদয়ে। স¤প্রতি সেসব কৌতূহল মিটিয়ে নিজের বয়স ধরে রাখার গোপন রহস্যের কথা ফাঁস করলেন মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী।
ভালবাসা এবং মনের সুখকেই নিজের চিরতরুণ রূপ-লাবণ্যের রহস্য বলে বিশ্বাস করেন মেডোনা। স¤প্রতি নিজের পরিচালিত ‘ডবিউ. ই’ চলচ্চিত্রের ব্রিটেন প্রিমিয়ারে ব্যাংশোবিজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে মেডোনা বলেছেন, ‘আমার চিরতরুণ রূপ-লাবণ্যের গোপন রহস্য? আদতে সেই অর্থে কোন গোপন রহস্য নেই। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভালবাসা এবং নিজেকে সুখী রাখার মধ্যেই আমার এই চিরতরুণ রূপের রহস্য লুকিয়ে আছে।’
মেডোনা আরও বলেছেন, ‘সম্পর্কের দৃঢ়তাও বয়স ধরে রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে বলেই আমার মনে হয়।’
সাবেক স্বামীদের কাছ থেকে ছবি নির্মাণ শিখছেন মেডোনা
শন পেন এবং গাই রিচির সঙ্গে পপ গায়িকা ও অভিনেত্রী মেডোনার সংসার সাঙ্গ হলেও এখনও হলিউডি এই নির্মাতাদের পিছু ছাড়েননি তিনি। এখন নির্মাতা ও সাবেক ¯^ামীদের ছবির সেটে গিয়ে ছবি তৈরি বিষয়ে শিক্ষা নিচ্ছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার। কন্ট্রাক্ট মিউজিকের বরাতে জানা গেছে, এ প্রসঙ্গে ৫৩ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘আমি কয়েকজন ছবি নির্মাতার ঘর করেছি। বিশেষ করে শন এবং গাইর মতো কয়েকজনের সেটে গিয়েছি, খুব কাছ থেকে কাজ দেখার জন্য।’ তিনি আরও জানিয়েছেন, শনের কাছে গিয়ে আমি অনুশীলন করানোর বিষয়টি দেখেছি। সেখানে গিয়ে আমি জেনেছি কিভাবে একজনকে অভিনয়ের জন্য তৈরি করতে হয়। অপরদিকে গাইকে আমরা মনে হয়েছে সে ভিজুয়ালি বেশ ভাল। তার কাছে গিয়ে আমি শিখেছি ক্যামেরা চলার সময় কিভাবে ঝুঁকি নিয়ে এবং সুযোগ ব্যবহার করে কাজ করতে হয়। তার এই দ¶তায় আমি মুগ্ধ হয়েছি।
|