মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯
রাষ্ট্রদূত হত্যাকাণ্ড নিয়ে লিবিয়ার ক্ষমা প্রার্থনা
লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসের মৃত্যুর ঘটনায় সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসের কাছে ক্ষমা চেয়েছে লিবিয়া। খবর ওয়েবসাইটের।
স¤প্রতি যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি চলচ্চিত্র নির্মাণের জেরে বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় স্টিভেনসসহ আরও তিন মার্কিনী নিহত হন। বৃহস্পতিবার সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বার্নস লিবিয়ার প্রধানমন্ত্রী মুস্তফা আবু শাহঘুর এবং জাতীয় কংগ্রেসের প্রধান মোহাম্মদ মাগারিফের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস ও অন্য সহকর্মীদের স্মরণে আয়োজিত সভায় যোগ দেন। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশহুর বিন খায়াল মার্কিন দূতাবাসে হামলা এবং রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় ত্রিপোলির পক্ষ থেকে বার্নসের কাছে ক্ষমা চান। এ সময় তিনি নিহত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসকে ‘লিবিয়ার বন্ধু’ আখ্যা দিয়েছেন বলে বৈঠকের পর লিবীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। লিবীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বার্নস জানান, ‘আমরা লিবিয়া ও আমেরিকা একমত হয়েছি যে, ওই ভয়ানক ট্র্যাজেডির হোতাদের দ্রুত ধরে আইনের হাতে সোপর্দ করা খুব জরুরী। আর এ ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’ বৈঠক শেষ বিদায়ী প্রধানমন্ত্রী আবদুরহিম এল-কিব বলেন, স্টিভেনসের হত্যাকাণ্ড নিশ্চিতভাবেই লিবিয়ার আদর্শিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। এর আগে স্মরণসভায় কিব জানান, একটি অপরাধী চক্র এই হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।