স্টাফ রিপোর্টার ॥ প্রজন্ম চত্বর থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচী অনুযায়ী ২০ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টায় শহীদদের উদ্দেশে চিঠি লিখে বেলুন উড়ানো হবে। ২১ ফেব্রুয়ারি ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়া হবে এবং ঐদিনই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।