মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯
নতুন রূপে
সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটার এবার নতুন সাজে সেজেছে। টুইটার কর্তৃপক্ষ এই সাইট ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি হাইলাইট করতে নিজেদের ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ্লিকেশন নতুন করে সাজিয়েছে। নতুন বিন্যাসে টুইটার ব্যবহারকারীদের প্রোফাইল ছবি থাকবে একেবারে ওপরে এবং তা থাকবে বাঁ পাশে। এর পাশাপাশি টুইটগুলোর নিচে থাকবে ছবির স্ট্রিম। সম্প্রতি টুইটার ব্লগে জানানো হয়েছে, ব্যবহারকারীদের টুইটারে উপস্থিতি আরও অর্থবহ করে তুলতে নতুন এই পরিবর্তন।
এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক সমালোচকরা বলেছেন, সামাজিক যোগাযোগের আর একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফেসবুক। এই সাইটের সঙ্গে টুইটারের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতার জন্য টুইটারের ওয়েবসাইট এবং মোবাইল এ্যাপ্লিকেশনের নতুন ডিজাইন করা হয়েছে। এর ফলে এই সাইট ব্যবহারকারীরা আরও সুন্দর ও সহজভাবে তাদের যোগাযোগ বা টুইট করতে সক্ষম হবেন। - সূত্র ঃ গার্ডিয়ান অনলাইন