সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১২, ২ আশ্বিন ১৪১৯ 
মধ্যরাতের কাণ্ড
মাত্র দিনকয়েক আগেই রণবীর কাপুরের বাড়িতে মধ্যরাতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। স্বভাবতই সে খবরে তোলপাড় উঠেছিল বলিউডে। এর রেশ কাটতে না কাটতেই এবারে মধ্যরাতে ক্যাটরিনার এ্যাপার্টমেন্ট থেকে বেরুতে দেখা গেছে স্বয়ং রণবীর কাপুরকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর রাত বারোটার পর বান্দ্রায় অবস্থিত ক্যাটরিনার এ্যাপার্টমেন্ট থেকে বেরুতে দেখা গেছে রণবীরকে। সে সময় তাঁর পরনে ছিল হাল্কা নীল রঙের জিনস প্যান্ট আর উজ্জ্বল লাল শার্ট। লাল রঙের একটি টুপিও পরেছিলেন তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, ক্যাটরিনার এ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ অওডি গাড়িতে উঠে বসেন রণবীর। সে সময় তিনি পাপারাজ্জি বা অন্য কোন দিকে তাকাননি। দ্রুত গাড়িতে উঠেই মাথা নিচু করে কিছু একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দূর থেকে তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি গেমস খেলছেন।
উল্লেখ্য, বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের যবনিকাপাতের পর ক্যাটরিনার সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন রণবীর। পরে বেশ কয়েকবার রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভাঙ্গা-গড়ার খবর প্রকাশিত হয়েছে। অবশ্য বরাবরই নিজেদের প্রেমের বিষয়ে মুখে কলুপ এঁটে রেখেছেন তাঁরা। এই জুটির ভাষ্য, তাঁদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোন সম্পর্ক নেই। খবর ওয়েবসাইটের
|