শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১২, ৩০ ভাদ্র ১৪১৯ 
ভূতের সঙ্গে
আবারও অভিনয়ে ফিরছেন নেপালী বংশোদ্ভূত বলিউড তারকা মনীষা কৈরালা। রাম গোপাল ভার্মার একটি ভূতের ছবির মধ্য দিয়ে বলিউডে ফিরছেন ৪২ বছরের মনীষা। ১৯৫০ ও ৬০-এর দশকে দায়িত্বপালনকারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর এই নাতনি আগামীতে পুরোদমেই বলিউডে ব্যস্ত সময় কাটাতে চান। তিনি এ মুহূর্তে বেশ কটি ছবির চিত্রনাট্য পড়ছেন, পছন্দ হলে নিয়মিত কাজ শুরু করে দেবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে টুইটার বার্তায় মনীষা লিখেছেন, ‘প্রতিদিনই সময় করে হাতে থাকা চিত্রনাট্যগুলো পড়ছি। তবে এখন পর্যন্ত পছন্দসই চিত্রনাট্য মেলেনি। অপেক্ষায় আছি। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চাও করছেন মনীষা কৈরালা। টুইটারে তিনি লিখেছেন, ‘শুভ সকাল। শরীরটা ঠিক রাখতে নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছি। পাশাপাশি কেনাকাটা, ছবির কাজসহ নানাভাবে সারা দিন ব্যস্ত সময় পার করছি। সবাইকে অনেক ধন্যবাদ।
রাম গোপাল ভার্মা পরিচালিত ভৌতিক ছবি ‘ভূত’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ছবিটির সিক্যুয়েল ‘ভূত রিটার্নস’ মুক্তি পাচ্ছে আগামী ১২ অক্টোবর। এই ছবির বিভিন্ন চরিত্রে আছেন মনীষা কৈরালা, জে ডি চক্রবর্তী, মধু শালিনী ও অ্যালিয়ানা শর্মা। ছবিটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সেলিম-সুলাইমান। খবর : ওয়েবসাইটের
|