মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
রবিবার, ২৪ জুন ২০১২, ১০ আষাঢ় ১৪১৯
দ্বৈত চরিত্রে
বলিউডে ছবি শুরু করার আগেই খোলামেলা ছবির জন্য বেশ সাড়া জাগিয়ে ফেলেছেন পাকিস্তানের বীণা মালিক সেটি পুরনো খবর। নতুন খবর হচ্ছে বলিউডে পাকিস্তানী এই নায়িকার প্রথম ছবি মুক্তি পাচ্ছে ২৯ জুন। ‘ডাল মে কুচ কালা হ্যায়’ ছবিটি নিয়ে বীণা নিজেও বেশ উত্তেজিত। কেননা প্রথম এই হিন্দী ছবিতেই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া এই ছবিতে আইটেম গানেও পারফরম করেছেন বীণা।
আনন্দ বলরাজের পরিচালনায় প্রথম ছবিতেই বড় বড় তারকার সঙ্গে কাজ করতে পারায় বীণা খুবই উচ্ছ্বসিত। ছবিতে জ্যাকি শ্রফ, বিজয় রাজ, রাজা চৌধুরী, ইরফান মালিক এবং পাকিস্তানের হাসান আলীর সঙ্গে কাজ করেছেন বীণা। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমেই এ ধরনের একটি ছবিতে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য তিনি দীপক ও উর্বশী বালির প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, এই ছবির মধ্য দিয়েই পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন আনন্দ বলরাজ। এছাড়া এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন দীপক ও উর্বশী।
-সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন