মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৪৪২৭৬
বুধবার, ২ ডিসেম্বর ২০০৯, ১৮ অগ্রহায়ন ১৪১৬
ডিসি ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
কোর্ট রিপোর্টার তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল হক ও পুলিশের এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবু্যনাল-৪ এর আদালতে দৈনিক খবরের এক মহিলা সাংবাদিক বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন। বাদিনী আদাবর থানার শেখেরটেকের পিসিকালচার রোডের বাসিন্দা।
মামলার অভিযোগে বলা হয়, বাদিনী পেশাগত দায়িত্ব পালনকালে তেজগাঁও জোনের ডিসি চৌধুরী মঞ্জুরুল কবীরের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তিনি ভালবাসার প্রস্তাব দেন এবং এক পর্যায়ে কু প্রস্তাবও দেন। এতে বাদিনী রাজি না হওয়ায় তাকে এক মিথ্যা মামলায় আটক করা হয়। বাদিনী ঐ মামলায় জামিনে মুক্তি পেলে গত ৭ নবেম্বর ডিসির নির্দেশে এসআই নজরুল ইসলাম বাদিনীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে মুখ বেঁধে আদাবর থানার ৩ তলায় একটা কক্ষে নিয়ে ডিসি মঞ্জুরুল কবির তাকে ধর্ষণ করে। তাকে বিবস্ত্র করে ছবি তোলে। অভিযুক্ত ডিসি চলে গেলে ঐ কক্ষে ওসি সহিদুল হক ঢুকে বাদিনীকে ধর্ষণ করে। পরে এসআই নজরুল বাদিনীর বিভিন্ন জায়গায় স্পর্শ করে এবং বাদিনীর গলার চেন ও মোবাইল ফোন নিয়ে যায়। এক পর্যায়ে বাদিনী জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন একটা হেরোইনের মিথ্যা মামলা দিয়ে তাকে কোর্টে পাঠিয়ে দেয়। গত ২৩ নবেম্বর বাদিনী জামিনে মুক্তি পান। বাদিনীর পক্ষে মামলা শুনানি করেন এ্যাডভোকেট খোরশেদ আলম।