মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
১১১৬১৭
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০০৯, ৫ অগ্রহায়ন ১৪১৬
বিসিএস প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল হাওয়া ভবন
সংসদ রিপোর্টার ২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত ছিল হাওয়া ভবন। দলীয় লোকদের প্রশাসনে বসাবার জন্য কৌশলে প্রশ্নপত্র ফাঁস করা হয়। নিয়োগ প্রক্রিয়াও চূড়ান্ত করা হয় হাওয়া ভবন থেকে পাঠানো তালিকা দেখে। সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উপকমিটির তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
জাতীয় সংসদে বুধবার উপকমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার পক্ষে মত দেন কমিটির সদস্যরা। উপকমিটির আহ্বায়ক এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এইচ এন আশিকুর রহমান এবং এম এ মান্নান এবং সংস্থাপন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপকমিটির আহ্বায়ক জানান, তদন্তে ২৭তম বিসিএস পরীক্ষার অনিয়ম ও দুনর্ীতি যে হয়েছিল সেটা প্রমাণিত হয়েছে। বিশেষ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়েছে। সঠিক প্রক্রিয়ায় নম্বর প্রদান করা হয়নি। কিংবা গ্রেডিং করা হয়নি। রাজনৈতিক প্রভার খাটিয়ে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছিল। এ ছাড়া শেষ মুহূর্তে কয়েকজনকে চাকরিতে যোগদান করতে দেয়া হয়নি। কমিটির পরবতর্ী বৈঠকে এসব অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণাদি উপস্থাপনের জন্য বলা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিটি।
কমিটি তদন্তের স্বার্থে সে সময়ের পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের ডাকা হবে কি-না প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আগে তথ্য-উপাত্তগুলো পর্যালোচনা করা হবে। দায়-দায়িত্ব নিরূপণ করা হবে। এর পর সিদ্ধান্ত নেয়া হবে কাদের ডাকা প্রয়োজন।