মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২, ৪ শ্রাবণ ১৪১৯
চসিক দুই বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম ও কাউন্সিলরদের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তাগণ বলেছেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধে উঠে সকল রাজনৈতিক, পেশাজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তাগণ চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা গভীর সমুদ্্রবন্দর নির্মাণসহ পরিকল্পিত উপায়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নে সরকারের পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান। এজন্য দলমতের উর্ধে উঠে সকলের মধ্যে ঐকমত্যের প্রয়োজন। বুধবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাগরিক সুধী সমাবেশে উন্মুক্ত আলোচনায় বক্তাগণ উপরোক্ত মত প্রকাশ করেন।
দুই বছর পূর্তি উপলক্ষে সিটি মেয়র তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ২০১০ সালের ২০ জুলাই দায়িত্ব গ্রহণ করে সমৃদ্ধ চট্টগ্রাম গড়ার লক্ষ্যে মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল প্রকারের কার্যক্রম নিয়মনীতির মাধ্যমে পরিচালনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আজকের এ অনুষ্ঠানে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর আগমনকে স্বাগত জানিয়ে বলেন তাঁর এই আগমন দেশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যদি দলীয় স্বার্থের উর্ধে উঠে এভাবে এগিয়ে আসে তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সিকান্দর খান, সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর পরিকল্পনাবিদ জিয়া হোসেন, প্রকৌশলী আলী আশরাফ, রাজনীতিক সন্তোষ চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ ও প্রকৌশলী কাজী সুফিয়ান বক্তব্য রাখেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন ধন্যবাদ জ্ঞাপনসূচক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কর্পোরেশনের সচিব মোঃ সামসুদ্দোহা। অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী সংসদ সদস্য জাফরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিকূলতার মধ্যেও নগর সেবা করে যাচ্ছে। আমি এজন্য এ সেবার কাজকে অব্যাহত রাখতে সহায়তা করব।
সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম উন্নয়নের চাবিকাঠি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে। দায়িত্বকালীন সময়ে আমার চিন্তাভাবনা ছিল চট্টগ্রাম নগরীকে একটি শ্রেষ্ঠ নগরীতে পরিণত করা।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সিকান্দর খান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দুই বছর পূর্তি উপলক্ষে এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন প্রশংসনীয় ও অভিনন্দনযোগ্য।

মাদারীপুরে কলেজ শিক্ষকদের মৌন মিছিল
নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ জুলাই ॥ পরীক্ষাকেন্দ্রে বহিরাগত মাদারীপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে ঢুকতে না দেয়ায় সরকারী সুফিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষককে মারধরের প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে বুধবার বেলা ১২টায় সরকারী নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের কমনরুম সম্পাদক ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেনসহ মাসুুদ ও অন্য দের উপরে হামলার অভিযোগ এনে শিক্ষকদের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও কলেজ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় কলেজ শিক্ষক মিলনায়তনে উপাধ্যক্ষ হিতেনচন্দ্র ম-লের সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।