বুধবার, ১৬ জুন ২০১০, ২ আষাঢ় ১৪১৭ 
পঞ্চগড়ে কমিটি গঠন নিয়ে গারাতি ছিটমহল অশান্ত
নিজস্ব সংবাদদাতা, পঞ্চগড় ॥ জেলা সদর উপজেলার বাংলাদেশের অভ্যনত্মরে অবস্থিত ৭৮নং গারাতি ছিটমহলের কমিটি নিয়ে বাংলাদেশী ও ছিটমহলের নাগরিকদের মধ্যে বিরোধ চরমে উঠেছে। ইতোমধ্যে বিরোধীয় দু'পক্ষই পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে। আর এই কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
গারাতি ছিটমহলে বসবাসকারী লোকজনদের অভিযোগ, হাড়িভাসা সীমানত্ম লাগোয়া বাংলাদেশের অভ্যনত্মরে অবস্থিত ভারতীয় এই ছিটমহলটিতে বসবাসকারী লোকজনদের নিয়েই দীর্ঘদিন ধরে নাগরিক কমিটি গঠিত হয়ে আসছে। কিছুদিন আগে কমিটির চেয়ারম্যান মৃতু্যবরণ করলে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে ছিটমহলের অধিবাসী আব্দুল লতিফ সরকারকে চেয়ারম্যান করে ২১ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। কিন্তু বাংলাদেশে বসবাসকারী কতিপয় প্রভাবশালী ব্যক্তি এতে বাদ সাধে। তারা এক যুবলীগ নেতার ভাইকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করে। এ নিয়ে ছিটমহল নাগরিক কমিটির সংগে তাদের বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষ গ্রুপ ছিটমহলের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে বলে অভিযোগে জানা যায়।
ছিটমহলের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার অভিযোগ করেন, কতিপয় দুবর্ৃত্ত তাকে প্রকাশ্যে জবাই করে লাশ বসত্মাবন্দি করার হুমকি দিচ্ছে।
|