বৃহস্পতিবার, ১৩ মে ২০১০, ৩০ বৈশাখ ১৪১৭ 
পঞ্চগড়ে প্রভাষককে পেটাল জামায়াত ও ছাত্রদল ক্যাডাররা
নিজস্ব সংবাদদাতা, পঞ্চগড়, ১২ মে ॥ জেলার বগধুরঝুলায় জামায়াত ও ছাত্রদল ক্যাডাররা এক হয়ে পিটিয়েছে আওয়ামীপন্থী এক কলেজ শিক্ষককে। রহিদুল ইসলাম বাপ্পী (৩৬) নামের ওই কলেজ শিক্ষককে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাপ্পী বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বগধুরঝুলা আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক।
জনা গেছে, কলেজ শিক্ষক বাপ্পী বুধবার সকালে তাঁর ভাউলাগঞ্জস্থ বাড়ি থেকে কলেজে আসার সময় স্থানীয় জামায়াত ক্যাডার লাভলু, ছিদ্দিক, ছাত্রদল ক্যাডার নজর, নুরে আলম ছিদ্দিকী রম্নবেল পথরোধ করে। তারা বাপ্পীকে সাইকেলের চেন দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় বাপ্পীর চিৎকারে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অবস্থা বেগতিক দেখে ওই চার ক্যাডার পালিয়ে যায় পঞ্চগড় হাসপাতালে চিকিৎসাধীন কলেজ শিক্ষক বাপ্পী জানান, জামায়াত ক্যাডার লাভলু তার মামা আব্দুল লতিফ প্রামাণিকের শ্যালক। মামা-মামির মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে লাভলু অপর তিন সহযোগীসহ মঙ্গলবার রাতে ভাউলাগঞ্জস্থ মামার বাড়িতে যায়। সেখানে তার উপস্থিতিতে মামাকে মারতে গেলে তিনি বাধা দেন। এ ঘটনার রেশ ধরেই বুধবার সকালে কলেজে যাওয়ার পথে লাভলু তার সহযোগীদের নিয়ে লোহার চেইন দিয়ে নির্দয়ভাবে পেটায় বলে তিনি জানান।
অবশেষে বিয়ে_
নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ মে ৩দিন অনশনের পর বিয়ের পিঁড়িতে বসেছে মিনারা আক্তার। এক বছরের প্রেম অভিসারের স্বীকৃতি চাইছিল মিনারা আক্তার (২০)। ওদিকে, প্রেমিক ইলিয়াস হাওলাদার (২৫) লাপাত্তা। অগত্যা গত তিন দিন যাবত বাড়ির উঠানে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরম্ন করে মিনারা। এ ঘটনা সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রমের। প্রেমিক ও প্রেমিকা উভয়ের বাড়ি একই ইউনিয়নের পৃথক দুই গ্রামে। বুধবার স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থাতায় মিনারা ও ইলিয়াসের বিয়ে সম্পন্ন হয়।
|