মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৫২৪৫১
বুধবার, ৫ মে ২০১০, ২২ বৈশাখ ১৪১৭
পঞ্চগড়ে নদীতীর সংরক্ষণ বাঁধের কাজ বিএসএফের বাধায় বন্ধ
নিজস্ব সংবাদদাতা, পঞ্চগড়, ৪ মে ॥ ভারতীয় সীমানত্মরক্ষী বাহিনী বিএসএফের বাধা ও হুমকির মুখে পঞ্চগড় সদর উপজেলার ময়নাগুড়ি সীমান্তে করতোয়া নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ দু'দিন ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ময়নাগুড়ি বিওপি ও সীমান্ত টহল রাস্তাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে নির্মাণ শ্রমিকরা করতোয়ার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের কাজ শুরু করে। সোমবার দুপুরে ভারতের বালাবাড়ি বিএসএফ ফাঁড়ির সশস্ত্র বিএসএফ সদস্যরা অস্ত্রের মুখে বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে উভয় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বিএসএফের আগ্রাসী তৎপরতা ও বিডিআরের নিষ্ক্রিয় ভূমিকায় সীমান্তে বসবাসকারী লোকজন ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, পুরো নদীই বাংলাদেশের অভ্যনত্মরে হলেও বিএসএফ জোরপূর্বক ভারতীয় এলাকা বলে দাবি করছে এবং বাঁধ নির্মাণ কাজে বাধা দিলেও বিডিআর কোন প্রতিবাদ করছে না। তবে, বিডিআরের নির্ভরযোগ্য সূত্র বলেছে, বুধবার বিডিআর ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত ব্যাটালিয়ন পর্যায়ের ফ্ল্যাগ মিটিংয়ে বিষয়টি সুরাহা হবে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নওশাদ আলী বলেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকে জেলার তিনটি প্রকল্প যথাক্রমে_সদর উপজেলার ময়নাগুড়ি সীমানত্মের করতোয়া নদী, তেঁতুলিয়া উপজেলা সদরের মহানন্দা এবং আটোয়ারির বর্ষালুপাড়া সীমানত্মের নাগর নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের অনুমতি রয়েছে। অন্য দুই প্রকল্পের কাজ চললেও মাগুড়মাড়ির কাজে স্থানীয় বিএসএফ কেন বাধা দিল তা তিনি খতিয়ে দেখছেন বলে জানান। বাঁধ নির্মাণ কাজের ঠিকাদার মোশারফ হোসেনের ছোট ভাই মুনা বলেন, কাজ বন্ধ থাকায় গত দু'দিনে তাদের ২৫ হাজার টাকার ওপরে ক্ষতি হয়েছে।