মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৫২৫২০
রবিবার, ৪ এপ্রিল ২০১০, ২১ চৈত্র ১৪১৬
পঞ্চগড়ে বিডিআরের মামলা ॥ আজ চার্জ গঠন
নিজস্ব সংবাদদাতা, পঞ্চগড়, ৩ এপ্রিল ॥ প্রায় দু'মাস বিরতির পর পঞ্চগড়ে শুরম্ন হচ্ছে বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যদের বিচার কার্যক্রম। জেলা কারাগারে আটক ২৯ বিডিআর সদস্যকে রবিবার সকালে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে স্থাপিত বিশেষ আদালত-২ এ হাজির করে তাদের উপস্থিতিতে চার্জ গঠন করা হবে বলে বিডিআর সূত্রে জানা গেছে।
সূত্র মতে, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় আদালতের বিচার কার্যক্রম শুরু হবে। এসময় অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যকে নির্দোষ প্রমাণে তাদের নিযুক্ত আইনজীবী অথবা নিজেরাই আত্মপ সমর্থনে বক্তব্য রাখার সুযোগ পাবেন। এরপর প্রসিকিউটর বাদীর দায়েরকৃত অভিযোগ প্রমাণের চেষ্টা করবেন। উভয়পরে শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করবেন। বিচারক প্যানেলে বিডিআর মহাপরিচালক ছাড়াও ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, লে. কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ দায়িত্ব পালন করবেন।