শনিবার, ৩১ মার্চ ২০১২, ১৭ চৈত্র ১৪১৮ 
আহরণ
মিয়ানমারে পশ্চিমা পর্যবেক্ষক
মিয়ানমার সরকার সেখানকার সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য মার্কিন ও ইউরোপীয় পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণকে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, মিয়ানমারে কয়েক বছর ধরে সামরিক একনায়তন্ত্র বজায় ছিল। ইতোপূর্বে সেখানে আর কখনও নির্র্বাচন পর্যবেক্ষণের জন্য পশ্চিমা দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।
আইএইচটি, ২২ মার্চ, ২০১২
বান কি মুনের হুঁশিয়ারি
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ায় বিরাজমান রাজনৈতিক সঙ্কটকে ‘খুবই বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি সিরীয় বাহিনী রাজধানী দামেস্কে জঙ্গী আন্দোলন দমনে ট্যাঙ্ক ও হেলিকপ্টার ব্যবহার করছে। এর ফলে পরিস্থিতির আরও অবনতি হবে।
আইএইচটি, ২২ মার্চ, ২০১২
|