মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বুধবার, ২০ জুন ২০১২, ৬ আষাঢ় ১৪১৯
নাখোশ ডেল বস্ক খুশি ক্যাসিয়াস!
শেষ আটের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ইনিয়েস্তা
স্পোর্টস রিপোর্টার ॥ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। এতে অনেকের মনে হতে পারে, সহজেই নকআউট পর্বের ছাড়পত্র পেয়েছে ইউরোর বর্তমান শিরোপাধারীরা। কিন্তু বাস্তবতা বলছে, কাজটা সহজ ছিল না। প্রথম পর্বেই বাদ পড়ে যেতে পারত স্পেনও! যদি না ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে অধিনায়ক ইকার ক্যাসিয়াস গোলপোস্টে অতন্দ্র প্রহরী না হয়ে উঠতেন। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে জিসুস নাভাসের বিতর্কিত গোলে জয় পায় স্পেন। এর আগে ক্যাসিয়াস ক্রোয়েশিয়ার কয়েকটি আক্রমণ নস্যাত না করলে হয়ত হারতে হতো জাভি, ইনিয়েস্তাদের। সেক্ষেত্রে হয়ত আসর থেকেই ছিটকে পড়ত হতো তাদের। এমন ম্যাচে জয় পাওয়ায় তাই সন্তোস প্রকাশ করেছেন স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তবে দলের পারফরমেন্সে সন্তুষ্ট নন কোচ ভিসেন্তে ডেল বস্ক। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দলের আরও ভাল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কোন্ দল তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স কিংবা ইংল্যান্ড। তাই শেষ চারে পৌঁছতে নিজেদের সেরা খেলার বিকল্প নেই স্পেনের। অনেকেই তাই, স্পেনের সেমিফাইনালে যাওয়ার পথকে কণ্টকাকীর্ণ মনে করছেন। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। প্রতিপক্ষ যেই হোক না কেন তাদের হারিয়ে সেমিফাইনালে খেলার আশা করছেন গেল বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করা ইনিয়েস্তা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ফ্রান্স, ইংল্যান্ড বা ইউক্রেন যাদের বিরুদ্ধেই আমরা খেলি না কেন। আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব। যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা খেলতে প্রস্তুত। কোয়েটদের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আজ রাতে (সোমবার) আমাদের ঘাম ঝরাতে হয়েছে। ক্রোয়েশিয়া অসাধারণ ফুটবল খেলেছে।
ক্রোয়েশিয়ার কয়েকটি আক্রমণ প্রতিহত না করলে হয়ত হারতেই হতো স্পেনকে। এ কারণে ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করেন দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক বলেন, আমরা ভাগ্যবান। রাকিতিচ আমাদের সমস্যায় ফেলেছিল। আমি আনন্দিত কারণ পরবর্তী পর্বে উঠেছে দল। এখন আমরা ধাপে ধাপে চূড়ান্ত লক্ষ্যে এগুতো চাই। তবে দলের কোচ ভিসেন্তে ডেল বস্ক দলের পারফরমেন্স তৃপ্ত নন। নকআউট পর্বে দুর্বলতা ঘোচানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কয়েকটি জায়গায় আমাদের দুর্বলতা স্পষ্ট হয়েছে। পরের ম্যাচের আগেই এসব কাটিয়ে উঠতে হবে। ক্রোয়েশিয়ার প্রশংসা করে তিনি বলেন, প্রতিপক্ষের ডিফেন্ডাররা দারুণ খেলেছে। আমাদের খেলোয়াড়রা বলের সামনে সবসময় তাদের পেয়েছে। শুধু তারা পাল্টা আক্রমণ করেছে। যদিও আমরা এর চেয়ে ভাল ফল আশা করেছিলাম। নকআউট পর্বের লড়াই নিয়ে সবাই ভাবলেও দলের মিডফিল্ডার জাবি এলানসো গ্রুপ সেরা হতে পেরে খুশি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারা। শেষপর্যন্ত আমরা সেটা পেরেছি। তিনি আরও বলেন, অতীতে সাফল্য পেতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। সেটা ভুলিনি আমরা। যদি একই ঘটনার পুনরাবৃত্তি করতে চাই তবে আরও পরিশ্রম করতে হবে।

রোনাল্ডোকে রুখতে...
স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দিকে ছিলেন অনুজ্জ্বল, সমালোচিত। তবে গুরুত্বপূর্ণ সময়ে উঠেছেন জ্বলে, দলও পেয়েছে লড়াই করার রসদ। ইউরো চলতি আসরে আলোচিত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে কোন প্রতিপক্ষের জন্য আতঙ্কের, তা সহজেই অনুমেয়। আর এটা অনুধাবন করেই বাড়তি সতর্কতা নিচ্ছে চেক প্রজাতন্ত্র। বিশেষ করে গোলরক্ষক পিটার চেক একটু বেশি ধার দিচ্ছেন অনুশীলনে। আগামী বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে তাকে রুখতে আগাম ছক কষছে পুরো চেক শিবির। তবে মাঠের লড়াইয়ে রোনাল্ডোকে সামলাতে হবে বেশি গোলরক্ষক পিটার চেককেই। চেলসির তারকা এই গোলরক্ষক তাই অতি সাবধানী। পর্তুগালকে প্রশংসা করে বলেছেন, ‘বিশ্বে তারা সেরা দশ দলের একটি। পর্তুগাল এমন একটি দল, যাদের রযেছে একাধিক তারকা ফুটবলার, যারা খেলে দুর্দান্ত। তাদের রয়েছে কজন অভিজ্ঞ খেলোয়াড়। সব মিলিয়ে দলটি পরিপক্ব আর শক্তিশালী।’ তবে দলের প্রাণভোমরা রোনাল্ডোর জন্য একটু বেশিই প্রশংসা ছড়িয়েছেন পিটার চেক। ‘সে (রোনাল্ডো) জোরালো শট নিতে দক্ষ।