বৃহস্পতিবার, ১৪ জুন ২০১২, ৩১ জ্যৈষ্ঠ ১৪১৯
কাটছাঁট করেও এডিপির শতভাগ বাস্তবায়ন করা যাচ্ছে না
১১ মাসে বাস্তবায়ন ৭০ শতাংশ
হামিদ-উজ-জামান মামুন ॥ চলতি অর্থবছরের বাকি আর এক মাস। কিন্তু শতভাগ বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (আরএডিপি)। কেননা চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৭০ শতাংশে। এ প্রেক্ষিতে সামনে রয়েছে এক মাসে ৩০ শতাংশ বাস্তবায়নের চ্যালেঞ্জ। যদিও পরিকল্পনা কমিশন মনে করছে ৯৫ শতাংশ বাস্তবায়ন হবে । সেক্ষেত্রেও দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে গত অর্থবছরের একই সময় বাস্তবায়নের হার ছির ৭২ শতাংশ। সে তুলনায়ও এখনো দুই শতাংশ পিছিয়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন . . .
প্রত্যাশিত রেমিটেন্স আসছে না বৈধ চ্যানেলে
ব্যাংকগুলোর অপ্রতুল সেবা সার্ভিস
শাহআলম খান ॥ চলতি বছর দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের হার বাড়লেও জনশক্তি রফতানি বিবেচনায় বৈধ চ্যানেলে পাওয়া এই বৈদেশিক অর্থের পরিমাণ কাক্সিক্ষত হারের চেয়ে অনেক কম। রেমিটেন্স আহরণকারী দেশগুলোতে অপ্রতুল ব্যাংকিং সেবাই এর অন্যতম কারণ। এছাড়া তথ্য প্রযুক্তির আধুনিকতার যুগেও বৈদেশিক মুদ্রার প্রত্যাবশনে ব্যাংকগুলোর ই-ব্যাংকিং, টেলি ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ায় দেশে রেমিটেন্স নিয়ে আসার তৎপরতা অতি হতাশাজনক।
রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকও এক্ষেত্রে কাক্সিক্ষত ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। অপরদিকে দুই-একটি . . .
আন্তর্জাতিক চুক্তি থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না
অর্থনৈতিক রিপোর্টার ॥ ডি-৮, বিমসটেক, সাফটা ও আফটা চুক্তিসমূহ থেকে বাংলাদেশ তার প্রত্যাশিত সুফল পাচ্ছে না। এসকাপের তথ্য অনুযায়ী, এশিয়া প্যাসিফিক সদস্য দেশসমূহের মধ্যে বাংলাদেশের রফতানি ৩.২ শতাংশ এবং আমদানি ৩২.২ শতাংশ। এ অবস্থায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অবস্থানে রয়েছে। পাশাপাশি মোট বাণিজ্য ঘাটতি আরও বেড়ে যাচ্ছে। বুধবার বাংলাদেশের জন্য ‘এশিয়া প্যাসিফিক বাণিজ্য চুক্তি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়, ইউএনএসকাপ এবং আইসিসি বাংলাদেশ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
বক্তারা . . .
|