বৃহস্পতিবার, ১৪ জুন ২০১২, ৩১ জ্যৈষ্ঠ ১৪১৯ 
রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সাত নাট্য উৎসব
সংস্কৃতি ডেস্ক ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চনাটক নিয়ে দেশের ৭টি বিভাগে ৭টি নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই যৌথ আয়োজন করেছে। এ নাট্যোৎসবে ৩৫টি নাট্যদল অংশ নেবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসব ১৬ জুন কুমিল্লায় শুরু হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের উৎসবটি ১৬-২১ জুন চলবে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে।
রংপুর . . .
গজল সম্রাট মেহেদী হাসান সঙ্গীত সাধনার এক জীবন
রুদ্র হক
ভারতবর্ষে গজলের সূচনা হয় ১২শ’ শতাব্দীতে। ইতিহাস থেকে জানা যায় যে, পারস্যের কবি সাউদা, মীর তাকি, মীর জাউক পার্সী ভাষায় গজলের ধারা প্রবর্তন করেন। আর মীর্জা গালিব গজলের পাইওনিয়ার হিসেবে খ্যাত। গজলের সুগভীর বাণী, সাধনার সুমহান বার্তা, আধ্যাত্মবাদের কৌশলসহ সার্বিকভাবে এর জনক হিসেবে অভিষিক্ত হয়ে আছেন কবি হযরত আমীর খসরু। তিনি সঙ্গীতের ধ্রুপদ কলা উচ্চাঙ্গ সঙ্গীত বাদ্যযন্ত্র আবিষ্কারসহ খেয়াল ও বিভিন্ন ধারার প্রবর্তক। পরবর্তীতে গজলকে সর্বজনপ্রিয়তার জন্য ব্যাপকভাবে শ্রোতা তৈরিতে যাঁদের অবদান রয়েছে . . .
ড. ইউনুসের নোবেলপ্রাপ্তি নিয়ে চলচ্চিত্র ব্যাংকার টু দ্য পুওর
সংস্কৃতি ডেস্ক ॥ ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশসহ সারা বিশ্বে আলোচিত এবং পরিচিত মুখ। যিনি মাইক্রোক্রেডিট ফিন্যান্সের উদ্ভাবক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁকে নিয়ে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইতালিয়ান চলচ্চিত্র পরিচালক মারকো আমেন্তা। মারকো আমেন্তা ছবিটির নাম দিয়েছেন ‘ব্যাংকার টু দ্য পুওর’। এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র মুহাম্মদ ইউনুসের ভূমিকায় অভিনয় করবেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। ড. মুহাম্মদ ইউনুসের জীবনীসহ গ্রামীণ . . .
|