রবিবার, ১৩ মে ২০১২, ৩০ বৈশাখ ১৪১৯ 
মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা শুনলে বিস্মিত হই ॥ দিলরুবা খান
আ লা প ন
ম মা দিবসে আপনার অভিব্যক্তি কি?
সন্তানের সবচেয়ে আপনজন তার গর্ভধারিণী মা। প্রত্যেক সন্তানের মা সবসময়ই তার মা। এর জন্য ঘটা করে কোন দিনের প্রয়োজন হয় না। তবুও পৃথিবীজুড়ে এর জন্য একটা দিনকে ধার্য করা হয়েছে, এ কারণে যে মায়ের প্রতি প্রত্যেকের ভালবাসা, শ্রদ্ধাবোধ ও কর্তব্য বোধকে জাগিয়ে তোলার জন্য। তবে আমি তখনই বিস্মিত হই যে, কোন এক সময়ে এই মাকেই বৃদ্ধাশ্রমে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে তার সন্তানরা। যে মা দশ মাস দশদিন ধরে তার সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে এবং ভূমিষ্ঠ হওয়ার পর লালন পালন করে বড় করে তোলে, . . .
‘মনমনরা পাখি’র রেডিও মুক্তি আজ
সংস্কৃতি ডেস্ক
বৈশাখ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত মাহবুব পিয়ালের লোক গানের সংকলন ‘মনমনরা পাখি’ এ্যালবামটির রেডিও মুক্তি হবে আজ রবিবার। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, রেডিও এবিসির এফএম ৮৯.২ ফ্রিকোয়েন্সিতে। অনুষ্ঠানে লাইভ সাক্ষাতকারের এই এ্যালবাম হতে কিছু গানও শোনাবেন শিল্পী মাহবুব পিয়াল।
তার সঙ্গে আলাপচারিতায় থাকবেন সঞ্চালক গাজী শারমিন আহমেদ। অনুষ্ঠানটির লাইভ প্রডিউসার হলেন এহসানুল হক টিটো। . . .
|