মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শুক্রবার, ১৫ জুন ২০১২, ১ আষাঢ় ১৪১৯
বাবা যেন এক বিশাল বৃক্ষের ছায়া
রেজা ফারুক
একটি শব্দের গহীনে যে নিবিড় সম্পর্কের গুঞ্জরণ বেজে ওঠে সেই শব্দটি হলো বাবা। দুটো অক্ষরের ছোট্ট কিন্তু আদিগন্ত বিস্তৃত এক অপরিসীম আবেদনের হৃদয় নিঙড়ানো মাথায় জড়ানো বাবাকে ঘিরে সন্তানের রয়েছে সুবিশাল আকুলতা। যে আকুলতা ভাষায় অনুবাদ করা দুরূহ। বাবা এবং সন্তান এ দুয়ের মধ্যিখানে রচিত হয়ে আছে এক আনন্দঘন সুনিবিড় অন্তরমথিত আবেগ মিশ্রিত হৃদ্য বিজড়িত সম্পর্ক। যে সম্পর্কের ভেতর দিয়ে ধীরে ধীরে একটু-একটু করে বাবা-সন্তানের আজন্ম লালিত মধুর সম্পর্কটি গ্রন্থিত হয়ে আছে রক্ত কণিকার গাঢ় রঙ আর আত্মার শব্দপুঞ্জের গহন . . .
নাকফুলের যত কথা
পৃথিবীর সূচনালগ্ন থেকেই মেয়েরা নিজেদের সৌন্দর্যকে বাড়িয়ে নিজেকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন অলঙ্কার ব্যবহার করে আসছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে আমাদের ফ্যাশন জগতেও। এশিয়া মহাদেশে বিশেষ করে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিবেশী দেশের মেয়েদের ফ্যাশনের অলঙ্কারের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নাকফুল হলো তেমন একটি বিশেষ অলঙ্কার। আপনার নাকের ছোট্ট একটি নাকফুল আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে আরও মোহনীয় রূপে। এছাড়াও সাধারণ সাজপোশাকেও চমৎকার মানিয়ে যায় এই নাকফুল। একটা সময় ছিল, যখন নাকফুল . . .
ফ্যা শ ন সং বা দ
নিত্য উপহার পোশাকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে আনার ক্ষেত্রে পরিচিত প্রতিষ্ঠান নিত্য উপহারের পণ্য তালিকায় এবার যোগ হতে যাচ্ছে আন্তর্জাতিক আবহ এবং আরও তারুণ্যদীপ্ততা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লো-এর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ-ইউনিক্লো লিমিটেডের পোশাক আগামী ২০ জুন থেকে পাওয়া যাবে নিত্য উপহারের বিক্রয় কেন্দ্রে। এই মর্মে ৭ জুন বৃহস্পতিবার গ্রামীণ-ইউনিক্লো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি এবং নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমানের সঙ্গে . . .