বৃহস্পতিবার, ১৪ জুন ২০১২, ৩১ জ্যৈষ্ঠ ১৪১৯ 
সতী বেহুলা রূপবান পুতুল নাচে মন্ত্রমুগ্ধ ঢাকার দর্শক
তিন দিনের উৎসব শেষ
মোরসালিন মিজান
প্রাণহীন বটে পুতুল। তবে সুতোর টানে দারুণ নেচে-গেয়ে ওঠে। গল্পের চরিত্র হয়ে দর্শকদের কাঁদায় হাসায়। আবহমান কাল ধরে চলে আসছে নির্মল এ বিনোদন। হয়ত দর্শক নেই এখন। কদর কমেছে দলগুলোর। এর পরও কিছু সহজ মানুষ পুতুল ভালবাসেন। রীতিমতো সন্তানের মতো লালন-পালন করেন। বস্তুত এ কারণেই বেঁচে আছে পুতুল নাচ। শিল্পকলা একাডেমী বছরে একবার পুতুলনাচিয়েদের খোঁজ নেয়। ডেকে আনে রাজধানী শহরে। এবারও বিভিন্ন এলাকা থেকে এসেছিল ৮টি দল। এসব দলের অংশগ্রহণে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী . . .
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে বিল পাস
এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করা যাবে
সংসদ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ট্রাইব্যুনাল হতে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল-২০১২ সংসদে পাস হয়েছে। বিলটি পাসের ফলে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরে আর কোন বাধা থাকল না। বিলটি পাসের সময় স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের একটি মন্তব্যের জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার ব্যাপারে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের . . .
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার হুমকির মুখে
পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি
শাহীন রহমান ॥ নানা কারণে বিশ্ব থেকে বাঘের সংখ্যা যেমন কমছে। অনেক প্রজাতিও বিলুপ্ত হয়ে গেছে। এক গবেষণায় দেখা গেছে এক শ’ বছর আগে বিশ্বে ১ লাখ বাঘের সংখ্যা থাকলেও বর্তমানে তা সাত হাজারের বেশি নেই। হাতে গোনা কয়েকটি দেশেই এখন বাঘের দেখা মেলে। বিশেষজ্ঞদের মতে বিশ্বে যে কোন দেশের চেয়ে সুন্দরবনে বাঘই সবচেয়ে বিখ্যাত। তবে নানা কারণে সুন্দরবন থেকে বাঘের সংখ্যা কমে গেছে। ২০০৪ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দবনে বাঘের সংখ্যা রয়েছে ৪৪০টি। ইউএনডিপি, বাংলাদেশ ভারতের বিশেষজ্ঞদের সহায়তায় সুন্দরবনে জরিপ কাজ . . .
তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নয়, তাই ঐ সরকার আর চাই না
গান ও কবিতার সিডি প্রকাশনা উৎসবে এরশাদ
স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই সরকার আমার প্রতি অবিচার করেছে। মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে, নির্বাচনে প্রার্থী হতে বাধা সৃষ্টি করেছে। তাই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার চাই না। জেল থেকে বের হওয়ার পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করে আসছি। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘হে আমার জন্মভূমি ও কারাগার থেকে রাজপথ’ গান ও কবিতার সিডি প্রকাশনা উৎসব অনুষ্ঠানে দলীয় শীর্ষ . . .
কবি সুকান্ত স্মরণে বাংলা একাডেমীতে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান
সংস্কৃতি সংবাদ
স্টাফ রিপোর্টার ॥ কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে বাংলা একাডেমীতে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান। একাডেমী আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষণজন্মা কবির লেখনী ও চিন্তা-চেতনার বিশেষত্ব নিয়ে আলোচনা করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক সামসুজ্জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক . . .
হুমায়ূন আহমেদের সফল অস্ত্রোপচার সম্পন্ন
জ্ঞান ফিরেছে
এনা, নিউইয়র্ক থেকে ॥ দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটল জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বৃহদান্ত্রের ক্যান্সার অস্ত্রোপচার সাফল্যজনকভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে। নিউইয়র্ক সময় সকাল ৯টা ২২ মিনিটে শুরু অনকোলজি বিভাগের প্রধান ড. জেইন এবং বিশ্ববিখ্যাত ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে ম্যানহাটানে বেলভ্যু হাসপাতালের দ্বাদশ তলায় এ অস্ত্রোপচার শেষ হয় বেলা প্রায় ৪টায় (বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ২টা)। এর আড়াই ঘণ্টা পর তাঁর জ্ঞান ফিরেছে। ‘তাঁর লিভারে একটি টিউমার ছিল, সেটিও অপসারণ করা . . .
হাইকোর্ট বিভাগে ৬ অতিরিক্ত বিচারক নিযুক্ত
স্টাফ রিপোর্টার ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ছয় জনকে শপথ গ্রহণের তারিখ হতে দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। বিচারকগণ হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস; বাংলাদেশ সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মাহমুদুল হক; বাংলাদেশ সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মোঃ বদরুজ্জামান বাদল; বাংলাদেশ সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট জাফর আহমেদ; ডেপুটি এ্যাটর্নি জেনারেল কাজী মোঃ . . .
|