শুক্রবার, ১৫ জুন ২০১২, ১ আষাঢ় ১৪১৯ 
আফ্রিকায় আকাশপথে বিস্তৃত মার্কিন গোয়েন্দা নেটওয়ার্ক
আল কায়েদাসহ জঙ্গী গ্রুপগুলোর ওপর নজরদারি বাড়ানোই লক্ষ্য
মার্কিন সেনবাহিনী আল কায়েদা ও অন্যান্য জঙ্গী দলের ওপর গোয়েন্দাগিরি চালাতে আফ্রিকাজুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিমান ঘাঁটির এক গোপন নেটওয়ার্ক সম্প্রসারিত করছে। দলিলপত্র ও ঐ প্রকল্পে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এ কথা বলা হয়।
পত্রিকাটিতে বলা হয়, প্রাইভেট প্লেনের ছদ্মাবরণে ক্ষুদ্র অচিহ্নিত বিমানগুলো ঐ গোয়েন্দা তৎপরতার চালিয়ে থাকে। সেগুলোতে লুকানো রয়েছে অত্যাধুনিক সেন্সর, যা ফুল-মোশন ভিডিও রেকর্ড করতে এবং রেডিও ও সেলফোনের সঙ্কেতগুলো ধরতে পারে। সেগুলো ক্ষুদ্র বিমান চালকদের উপযোগী বিক্ষিপ্ত . . .
মানবতার বিরুদ্ধে অপরাধ করছে দামেস্ক ॥ এ্যামনেস্টি
আন্তর্জাতিক ব্যবস্থা জরুরী
সিরীয় কর্তৃপক্ষ বিদ্রোহীদের সমর্থক বলে সন্দেহভাজন সম্প্রদায়গুলোর ওপর প্রতিশোধ নেয়ার রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে। বুধবার লন্ডনে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে এ কথা বলা হয়। খবর এএফপির।
ঐ লন্ডনভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ার বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এটি দাবি করেছে যে, সৈন্যরা শিশুসহ লোকজনকে তাদের বাড়িঘর থেকে টেনে হিঁচড়ে বের করে এনে গুলি করে হত্যা করে। কোন কোন ক্ষেত্রে সৈন্যরা লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এ্যামনেস্টির ডোনাটেলা . . .
ডিজেলের ধোঁয়ার কারণে ফুসফুস ক্যান্সার
ডিজেলচালিত ইঞ্জিনের ধোঁয়া ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, সিগারেটের ধোঁয়ার চেয়েও এই ধোঁয়ায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর গবেষণা চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে।
ডিজেল পোড়ানো ধোঁয়ায় ক্যান্সার হতে পারে এমন উপাদান প্রথম নির্ধারণ করে ডব্লিউএইচও। দরিদ্র দেশগুলোতে এই উপাদানের . . .
লন্ডনে নিলামে উঠছে গান্ধীর স্মৃতিচিহ্ন
ভারতবর্ষে ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অনেক চিঠি, নথি ও ছবি আগামী মাসে লন্ডনে নিলামে উঠবে। ৮ থেকে ১০ লাখ মার্কিন ডলারে তা বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়েবসাইটের।
নতুন এই স্মৃতিচিহ্নগুলো গান্ধীর দক্ষিণ আফ্রিকার জীবনসহ অনেক অজানা তথ্যের সন্ধান দেবে। তাঁর বন্ধু হেরমান কালেনবাচের সংগ্রহে ছিল এসব। ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকায় কালেনবাচের সঙ্গে দেখা হওয়ার পর দু’জনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। ১৮টি ফাইলে বন্ধুর কয়েক হাজার নথি ও তথ্য সংগ্রহ করে রেখেছিলেন কালেনবাচ।
ওই . . .
মিয়ানমারে গণতন্ত্রের ভবিষ্যত হুমকির মুখে ॥ জাতিসংঘ
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা দেশটির গণতন্ত্রে উন্নয়নের পথে হুমকি হয়ে দেখা দিয়েছে। মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টমাস ওজেয়া কুইনটানা এ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের প্রতি তারকাদের বৈষম্যমূলক আচরণই এই দাঙ্গার কারণ। বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর এএফপির।
দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় রাখাইন প্রদেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছে সরকার। কয়েক দিনের দাঙ্গায় অন্ততপক্ষে ২৮ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে এবং এক হাজার ৬৬২টি বাড়ি আগুনে . . .
জুতো দেখে যায় চেনা
মনোবিজ্ঞানীদের সমীক্ষা
কারও ব্যক্তিত্ব সম্পর্কে জানতে শুধু তার জুতো দেখলেই চলবে। অন্য কিছু দেখার তেমন প্রয়োজন নেই। সম্প্রতি এক গবেষণার পর মনোবিজ্ঞানীরা বলছেন, জুতোর স্টাইল মূল্য, রং ও অবস্থা দেখেই জুতোর মালিকের মানসিক রাজনৈতিক ও অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানসাসের মনোবিজ্ঞানীরা এ বিষয়ে এক গবেষণা করেছেন। গবেষণার ফলাফল জার্নাল অব রিসার্চ ইন পার্সোনালিটিতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় পাওয়া গেছে যাঁরা দামী জুতো পরেন তাঁরা উচ্চ আয়ের লোক। যাঁরা চকচকে ও বর্ণাঢ্য জুতো পরেন . . .
গাজায় বিশুদ্ধ পানির একমাত্র উৎস বিষাক্ত হয়ে উঠছে
গাজার বিশুদ্ধ পানির একমাত্র উৎসটি ক্রমে বিষাক্ত হয়ে উঠছে। ফলে এটি আর পানযোগ্য থাকছে না। সার আর মানুষের মলমূত্রের কারণেই এমনটি ঘটছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর ওয়েবসাইটের।
সেভ দ্য চিল্ড্রেন এবং মেডিক্যাল এইড ফর প্যালেস্টানিয়ান্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখানে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। তারা আরও জানিয়েছে, ইসরাইল পাঁচ বছর ধরে গাজা অবরুদ্ধ করে রাখায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য জরুরী যন্ত্রপাতি সেখানে প্রবেশ করতে পারছে না। তারা দাবি করে, অবরোধ সম্পূর্ণরূপে . . .
|