বৃহস্পতিবার, ১৪ জুন ২০১২, ৩১ জ্যৈষ্ঠ ১৪১৯ 
সিরিয়ায় সংঘাত সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ নিচ্ছে
সরকারী বাহিনী ও বিদ্রোহী যোদ্ধা দু’পক্ষের হাতেই ভারি অস্ত্রের চালান
সিরিয়ায় বিবদমান দু’পক্ষের হাতে ভারি অস্ত্রশস্ত্রের চালান পৌঁছায় দেশটির সংঘাত সর্বাত্মক গৃহযুদ্ধের রূপ নিচ্ছে। সিরিয়া সরকার ও বিরোধী যোদ্ধা উভয়পক্ষের হাতেই শক্তিশালী নতুন নতুন অস্ত্র পৌঁছানোর প্রমাণ পাওয়া গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, রাশিয়া সিরিয়ার কাছে এ্যাটাক হেলিকপ্টার পাঠাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বেসামরিক লোকজনের ওপর ও তার শাসনের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের ওপর তার সরকার ভয়াবহ দমন অভিযানের মাত্রা আরও বাড়িয়ে দিতে ঐ সব হেলিকপ্টারকে . . .
অভ্যুত্থান ঠেকাতে হাক্কানিই যুক্তরাষ্ট্রের সাহায্য চান
বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট
এক সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছিল পাকিস্তানের বেসামরিক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি গত বছর মে মাসে তৎকালীন মার্কিন সেনাপ্রধান এ্যাডমিরাল মাইক মুলেনকে এ সম্পর্কিত একটি চিঠি লিখেছিলেন। পাকিস্তানে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টে এ মন্তব্য করা হয়েছে।
কয়েক মাস তদন্তের পর প্রস্তুত করা রিপোর্টটি মঙ্গলবার পাকিস্তান সুপ্রীমকোর্টে উত্থাপন করা হয়। কোর্ট এরপর যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাক্কানিকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে। . . .
ওবামার পররাষ্ট্র নীতির প্রতি বহির্বিশ্বে জনসমর্থন ব্যাপক হ্রাস
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতির প্রতি বহির্বিশ্বে জনসমর্থন অনেক কমেছে। পিউ রিসার্চ গবেষণা সংস্থা ২১টি দেশে জনমত সমীক্ষা চালিয়ে এ তথ্য জানতে পেরেছে। বেশির ভাগ দেশের মানুষ ওবামার ড্রোন হামলাকে সমর্থন করে না বলে জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
যে ২১টি দেশে জনমত জরিপটি চালান হয় তার প্রত্যেকটিতে ওবামার পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন ব্যাপকভাবে কমতে দেখা গেছে। সবচেয়ে বেশি কমেছে চীনে। সেখানে এই হার ৫৭ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে গেছে। পিউ রিসার্চের গ্লোবাল এ্যাটিচুডস প্রজেক্ট সমীক্ষাটি চালায়। . . .
ইরাকে পৃথক বোমা হামলায় নিহত ৫৩ আহত ১৬৭
শিয়া তীর্থযাত্রী ও পুলিশকে লক্ষ্য করে চালানো পৃথক বোমা হামলায় ইরাকের বিভিন্ন শহরে অন্তত ৫৩জন নিহত ও ১৬৭জন আহত হয়েছে। বুধবার শিয়াদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। শিয়া ইমাম মুসা আল খাদেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাগদাদে হাজার হাজার শিয়া জড়ো হয়েছিল। বিভিন্ন এলাকায় তাদের লক্ষ্য করে চারটি বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। দক্ষিণ ইরাকের হিল্লা শহরে পুলিশের একটি রেস্তোরার বাইরে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে . . .
লিবির নতুন ভিডিও প্রকাশ
ইসলামী একটি ওয়েবসাইটে মঙ্গলবার আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবির নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় লিবি নিহত হয়েছে, ওয়াশিংটনের দাবির পর এ ভিডিও পোস্ট করা হলো। খবর এএফপির।
জিহাদীদের বিভিন্ন ওয়েবসাইট পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সাইট মনিটরিং সার্ভিস অবশ্য দাবি করেছে, আল কায়েদার গণমাধ্যম সেল আস-শাবাব ২০১১ সালের নবেম্বরের কিছু পরে এ বার্তা তৈরি করেছে। ভিডিও বার্তায় লিবি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কর্মকা-ের নিন্দা জানিয়ে তাকে . . .
সহিংসতা মোকাবেলায় তিউনিসিয়ায় কার্ফু জারি
বিতর্কিত শিল্প প্রদর্শনীকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি সামাল দিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসসহ আটটি এলাকায় সকাল-সন্ধ্যা কার্ফু জারি করেছে সেখানকার সরকার। খবর ওয়েব সাইটের।
বিক্ষোভকারীদের আচরণকে সন্ত্রাসবাদী অ্যাখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানায় তিউনিসিয়ার সরকার। ঘটনায় ১ শ’ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃতদের ২০০৩ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার করা হবে।’ এদিকে সহিংস ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার . . .
রাষ্ট্রপ্রধানের মর্যাদায় সুচির ইউরোপ সফর শুরু
মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সুচির জন্য মুক্তি এক সময় অলীক বিষয় ছিল। তবে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরুর পর অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। একজন মুক্ত মানুষ হিসেবে বুধবার সুচি ইউরোপের কয়েকটি ভবন দীর্ঘ সফর শুরু করেছেন। তিনি এমন এক সময় ইউরোপ সফরে গেলেন যখন ইতোপূর্বে বর্মা নামে পরিচিত দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ জাতিগত সংঘর্ষে উত্তপ্ত। বৌদ্ধ রাখাইন সম্প্রদায় ও জাতিগত মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা থামাতে ইতোমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। বিষয়টি নিয়ে সুচি . . .
|