মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
রবিবার, ৪ মার্চ ২০১২, ২১ ফাল্গুন ১৪১৮
সিরীয় শাসকগোষ্ঠী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে
জাতিসংঘ মহাসচিবের দাবি
সিরিয়া কর্তৃপক্ষ বেসামরিক জনগণের বিরুদ্ধে স্পষ্ট ও ব্যাপক অপরাধ করেছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ কথা বলেছেন। তিনি নিঃশর্তভাবে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে দেয়ার জন্য শাসক বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক রেডক্রসকে অবরুদ্ধ নগরী হোমসের বাবা আমর এলাকায় ঢুকতে বাধা দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখান থেকে একজন মার্কিন ও একজন ফরাসী সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি, বিবিসি ও ওয়েবসাইটের। সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু . . .
ইরানের সঙ্গে নতুন আলোচনার বিরুদ্ধে হুঁশিয়ারি ইসরাইলের
পরমাণু কর্মসূচী নিয়ে অচলাবস্থা নিরসনের উপায় পেতে চায় আইএইএ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন। এদিকে জাতিসংঘ পরমাণু সংস্থার বোর্ড আসন্ন এক বৈঠকে ইরানের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনের ওপায় খুঁজে বের করার চেষ্টা চালাবে। ঐ বৈঠকে সোমবার ভিয়েনায় শুরু হওয়ার কথা। খবর এএফপি ও ডন অনলাইনের। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা আবার শুরু করার “ফাঁদে” আন্তর্জাতিক সম্প্রদায়ের পা ফেলা উচিত নয়। তিনি বলেন, . . .
কাবুলের সঙ্গে নয়া সম্পর্ক গড়ার ইঙ্গিত দিলেন হিনা রব্বানি
আফগানিস্তানের সঙ্গে অতীত জটিলতা ঝেড়ে ফেলে নতুন করে সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। শুক্রবার ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে আস্থার ভিত্তিতে নতুন করে সম্পর্ক গড়ে তোলা হবে। খবর ডন অনলাইনের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা জিলানি শান্তি ও সমঝোতার লক্ষ্যে আফগানিস্তানের সকল গোষ্ঠীকে আন্তঃআফগান সংলাপে অংশ নেয়ার আহ্বান জানানোর এক সপ্তাহ পর হিনা রব্বানি এই মন্তব্য করেন। এর মাধ্যমে আফগানিস্তানে তালেবানের সঙ্গে . . .
লিবিয়ায়ও ইসলামপন্থীরা ক্ষমতায় আসছে!
মুসলিম ব্রাদারহুডের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠন
লিবিয়ায় মুসলিম ব্রাদারহুড ও অন্য ইসলামী দলগুলো মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে। নতুন দল গঠনের লক্ষ্যে শুক্রবার ব্রাদারহুড ও অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার বৈঠক করে। গাদ্দাফিপরবর্তী লিবিয়ায় প্রথম নির্বাচনে নবগঠিত দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়েবসাইট। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য লিবিয়ায় জাতীয় পরিষদ নির্বাচনে ধর্মনিরপেক্ষ ও ইসলামিস্টরা প্রতিযোগিতায় লিপ্ত হবে। নির্বাচিত জাতীয় পরিষদ লিবিয়ায় নতুন সংবিধান রচনা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুসলিম ব্রাদারহুড . . .
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় ২৮ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের মধ্যঞ্চলে পাঁচ রাজ্যে শুক্রবার রাতে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২৮ জনের প্রাণহানি ও একটি ছোট শহর একেবারে ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। বিভিন্ন বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে এবং স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বিধ্বস্ত হয়েছে। উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। খবর এএফপির। বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায়, কেন্টাকি এলাকায় বিভিন্ন দমকল কেন্দ্র, স্কুল ও কারাগার টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইন্ডিয়ানা। ইন্ডিয়ানায় শুক্রবার প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। অঙ্গরাজ্যের . . .
মান্দালয়ে সুচির নির্বাচনী প্রচারে মানুষের ঢল
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী আউং সান সুচিকে নির্বাচনী প্রচারে হাজার হাজার লোক অভিনন্দন জানিয়েছে। শনিবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালয় সফরকালে তাঁকে এ অভিনন্দন জানানো হয়। বিমানবন্দর থেকে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় নগরীর কেন্দ্রস্থলে যাওয়ার সময় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রীকে হাজার হাজার লোক করতালি দিয়ে অভিনন্দন জানায় এবং শত শত গাড়ি তার গাড়িবহরকে অনুসরণ করে। নির্বাচনী সভায় ভাষণ দেন সুচি। আউং সান সুচি তাঁর ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের পক্ষে ১ এপ্রিলের উপনির্বাচনে . . .
ইরানে পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে কট্টরপন্থীরা
ইরানের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে কট্টরপন্থীরা এগিয়ে রয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের ছোট বোন পারভিন আহমদিনেজাদ পরাজিত হয়েছেন। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচী নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মুখে শুক্রবার এই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচন আহমদিনেজাদের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর ওয়েবসাইটের। ইরানের রাজধানী তেহরান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট আহমদিনেজাদের নিজ শহর গারমসার থেকে নির্বাচন করে পারভিন . . .
আল কায়েদা এখন ইরাক ছেড়ে সিরিয়ার দিকে যাচ্ছে ॥ মালিকি
আল কায়েদা এখন ইরাক ছেড়ে সিরিয়ার দিকে চলে যাচ্ছে। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ও অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে তারা। সৌদি দৈনিক ওকাজে গত শুক্রবার প্রকাশিত একটি সাক্ষাতকারে এ কথা বলেছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। খবর ওয়েবসাইটের। মালিকি বলেছেন, ‘আল কায়েদা এখন ইরাক ছেড়ে ক্রমান্বয়ে সিরিয়ায় স্থানান্তরিত হচ্ছে। সম্ভবত এরা সিরিয়া থেকে আবার লিবিয়া এবং মিসরের মতো যেসব দেশে এখনও অস্থিতিশীলতা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে সেসব দেশে চলে যাবে।’ . . .