রবিবার, ৪ মার্চ ২০১২, ২১ ফাল্গুন ১৪১৮ 
বনানী রণক্ষেত্র
০ প্রাইম এশিয়া ও সাউথইস্ট ছাত্রদের ভেতর সংঘর্ষ
০ পুলিশ বলছে ঘটনা মাদকসেবন ও প্রেমঘটিত
০ দু’টি বিশ্ববিদ্যালয়ই ঘটনার তদন্তে পৃথক কমিটি গঠন করেছে
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে বেসরকারী প্রাইম এশিয়া ও সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর প্রাইম এশিয়া অনির্দিষ্টকালের জন্য এবং সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় অন্তত ১০টি যানবাহনে ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। পুরো এলাকায় প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। সংঘর্ষকালে বিশ্ববিদ্যালয় ২টি ছাড়াও আশপাশের . . .
আশার গাফিলতিতেই চাকরিপ্রার্থীদের আশা ভঙ্গ, সংঘর্ষ
লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ॥ আশার কাছে কৈফিয়ত তলব করেছে পুলিশ
জনকণ্ঠ রিপোর্ট ॥ বেসরকারী সংস্থা (এনজিও) আশা’র গাফিলতির কারণে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সারাদেশে থেকে চাকরিপ্রার্থীদের ঢাকায় আসার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পেছনে অর্থ ছাড়াও অন্য কোন কারণ আছে কি-না তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। এ ধরনের সংঘর্ষের পেছনে অন্য কারও হাত ছিল কি-না তা জানতে আশার উর্ধতন কর্মকর্তাদের কাছে কৈফিয়ত চেয়েছেন পুলিশ কর্মকর্তারা। আশাকে পুলিশের তরফ থেকে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রবেশপত্র বাবদ ৮ লাখ টাকা ছাড়াও চাকরি দেয়ার . . .
অগ্নিঝরা মার্চ
৪ মার্চ
এদিনও বঙ্গবন্ধু ঘোষিত পূর্ব কর্মসূচী অনুযায়ী সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়। ঢাকায় সাময়িকভাবে কার্ফ্যু তুলে নেয়া হলেও চট্টগ্রাম, খুলনা ও রংপুরে তা বলবত থাকে। খুলনায় হরতাল পালনকালে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর বিক্ষিপ্ত গুলিবর্ষণে ৬ জন নিহত হয় ও ২২ জন আহত হয়। চট্টগ্রামে সেনাবাহিনীর গুলিবর্ষণে গতকাল আর আজ মিলে সর্বমোট ১২০ জন নিহত ও ৩৩৫ জন আহত হয়। সারাদেশে আহতদের সুচিকিৎসার্থে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে শত সহস্র মানুষ লাইন দিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। ঢাকাসহ সারাদেশে . . .
অখণ্ড পাকিস্তান টিকিয়ে রাখতে সামরিক সরকারকে সমর্থন দেয় গো. আযম
যুদ্ধাপরাধী বিচার
অভিযোগপত্র ৩
বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত গোলাম আযমের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার আগে পশ্চিম পাকিস্তানীদের মধ্যে সবসময় বর্ণবিদ্বেষী মনোভাব ছিল। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই বাঙালী জনগোষ্ঠীর অর্থাৎ তৎকালীন দখলকৃত বাংলাদেশের অধিবাসীদের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক নির্বিশেষে সকল ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ করা হয় তারই ফলে ’৭১-এ মুক্তিযুদ্ধের সূচনা হয়। আর এই যুদ্ধের বিরোধিতা করে জামায়াতে ইসলামী . . .
১২ মার্চ মহাসমাবেশ হবে নয়াপল্টনের অফিসের সামনে
ডিএমপির অনুমতি ॥ বিএনপিতে স্বস্তি
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১২ মার্চ মহাসমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের অনুমতি পেয়েছে চারদলীয় জোট। উল্লেখ্য, ৯ মার্চ চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১২ মার্চ চারদলীয় জোটের আয়োজনে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর চারদলীয় জোটের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি মহাসমাবেশ করতে ৩টি স্থানের বরাদ্দ চেয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করে। তবে মানিক মিয়া এভিনিউ ও পল্টন ময়দানে অনুমতি না দিলেও . . .
সিলেটে ৩০ সেনাসদস্যকে কমান্ডো প্রশিক্ষণ দিচ্ছে ৭ মার্কিন সেনা
জঙ্গী মোকাবেলায় ৫ দেশে চলছে এই কার্যক্রম
ফিরোজ মান্না ॥ ভয়ঙ্কর জঙ্গী সংগঠন লস্কর-ই- তৈয়্যেবাসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের তৎপরতা প্রতিহত করার জন্যই শনিবার থেকে সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ সদস্যের কমান্ডো প্রশিক্ষণ শুরু হয়েছে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৭ সদস্য প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের এ ধরনের বহু প্রশিক্ষণ হয়ে আসছে। শুধু জঙ্গী গোষ্ঠী মোকাবেলাই নয়, সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধির ব্যাপারেও প্রায় সারা বছরই প্রশিক্ষণ হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৭ সদস্য এই প্রশিক্ষণে . . .
দেশের উচ্চ শিক্ষা চীন রাশিয়া ও ভারতের সমপর্যায়ে উঠবে
সংবাদ সম্মেলনে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আজাদ চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ দেশের উচ্চ শিক্ষার বিপ্লব সাধিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের উচ্চ শিক্ষা রাশিয়া, চীন ও ভারতের সমপর্যায়ে উঠবে। এ সময় তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েকটি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছিল। সেসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত . . .
জলমহালের ইজারা পাবেন প্রকৃত জেলেরা
নিবন্ধন করে পরিচয়পত্র দেবার উদ্যোগ ॥ ৪৮২ উপজেলায় ডাটাবেজ হবে
হামিদ-উজ-জামান মামুন ॥ প্রথমবারের মতো জেলেদের নিবন্ধন করে ডাটাবেজ তৈরির মাধ্যমে তাদের পরিচয়পত্র দেয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের ৬৪ জেলার ৪৮২ উপজেলায় এ কাজ করা হবে। এর মাধ্যমে প্রকৃত জেলেদের চিহ্নিতকরণ, মৎস্য সম্পদের উন্নত ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন এবং ঝড়, সাইক্লোন ও জলোচ্ছ্বাসে নিহত বা ক্ষতিগ্রস্ত জেলেদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৫১ লাখ ৮৮ হাজার টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় এ সংক্রান্ত একটি . . .
|