বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১২, ২২ পৌষ ১৪১৮ 
বিদেশী সংস্থার জনমত জরিপ ॥ ৬৬% আস্থাশীল সরকারে
০ সমর্থন বাড়েনি বিএনপির
০ কমেছে আওয়ামী লীগের
০ বেড়েছে জাতীয় পার্টির
উত্তম চক্রবর্তী ॥ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রতি এখনও দেশের শতকরা ৬৬ ভাগ মানুষ আস্থাশীল। জনপ্রিয়তায় এখনও শীর্ষে ৰমতাসীন দল আওয়ামী লীগ। তবে গত বছরের তুলনায় সামান্য কমেছে। প্রধান বিরোধী দল বিএনপির জনপ্রিয়তা হ্রাস-বৃদ্ধি না পেলেও বেড়েছে এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির জনপ্রিয়তা। দেশের ৫২ ভাগ মানুষ মনে করে বর্তমান সরকার সঠিক পথেই এগুচ্ছে। আর এখনই নির্বাচন হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দেশের ৩৫ ভাগ, বিএনপিকে ২৭ ভাগ, জাতীয় পার্টিকে ৬ ভাগ এবং জামায়াতকে ৩ ভাগ মানুষ ভোট দেবে।
বর্তমান . . .
সরকার গাধা নয় ॥ মুহিত
অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকার গাধা নয়, প্রতিদিন সরকারের বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা করা হচ্ছে। পত্রিকায় সরকারের সমালোচনা করে সম্পাদকীয় লেখা হয়েছে, সেখানে যেসব উপদেশ দেয়া হয়েছে তা কোন কাজের নয়। বিভিন্ন পরামর্শে যেসব বিষয় বলা হয় সেসব নিয়ে সরকার আগে থেকেই কাজ করছে। উন্মুক্ত মতামতের ওপর সরকার জোর দেয়। দলের ভেতর থেকেই সমালোচনা বা উন্মুক্ত আলোচনা চলে। বিশেষ করে রেমিটেন্স নিয়ে পরামর্শ দেয়ার কোন প্রয়োজন নেই। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রেৰাপট ও কৌশলগত পরিপত্রের মোড়ক . . .
কুসিক নির্বাচন আজ ॥ মুক্তিযোদ্ধা রাজাকার লড়াই হবে
নারী ভোটাররাই ফ্যাক্টর, সহিংসতার আশঙ্কা
রাজন ভট্টাচার্য ও মোঃ শাকিল মোল্লা, কুমিল্লা থেকে ॥ অপেক্ষার পালা শেষ। নিরাপত্তার চাদরে মোড়ানো কুমিল্রা মহানগরী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্রা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ভোটগ্রহণ চলবে। এর পর পরই ফল ঘোষণার পালা। ভোট কেন্দ্র করে ভোটারসহ প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীদের সবাই। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশও করেছেন নাগরিক কমিটির মেয়র প্রার্থী সাক্কু। এদিকে সুষ্ঠু . . .
বই খাতা কলম হাতে নিয়ে দুর্নাম ঘুচিয়ে সুনাম অর্জন করতে হবে
ছাত্রলীগের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীতে আহ্বান ॥ যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে নেতাকর্মীরা সোচ্চার
বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকাসহ সারাদেশে জাঁকজমকপূর্ণ বিভিন্ন আয়োজনে উদ্যাপিত হয়েছে গৌরব, সংগ্রাম আর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে প্রতিটি অনুষ্ঠানেই অতীত গৌরব ম্লান করে সম্প্রতি ছাত্রলীগের কিছু বিতর্কিত ভূমিকায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে যেমন ৰোভ ছিল, ঠিক তেমনি সভা-সমাবেশে ছাত্রলীগকে সুপথে ফিরে আসার আহ্বানও ছিল প্রকাশ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল সমাবেশে ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও যোগাযোগমন্ত্রী . . .
৩ বছর ॥ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দেশ এগিয়েছে বহুদূর
০ ২৯৬ উপজেলায় ফাইবার অপটিক কেবল সংযোগ
০ ৪৫০১ ইউপিতে তথ্যসেবা কেন্দ্র
ফিরোজ মান্না ॥ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলাতে এখনও অনেক সময় বাকি। এরপরেও গত তিন বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশ বহুদূর এগিয়ে গেছে। সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' কর্মসূচী, আর জীবনের প্রয়োজনেই মানুষ নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। জ্ঞান-বিজ্ঞানের এ মাধ্যমে জীবন-জীবিকার অনেক কিছুই জড়িয়ে আছে। তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। গ্রামের মানুষের কাছেও দিনরাতের পার্থক্যের দেশ আমেরিকার দূরত্ব নেই। দেশের মানুষ এখন নিজেদের বিশ্ব নাগরিক ভাবতে শুরু করেছে। সীমান্তের . . .
নরসিংদী পৌর উপনির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী
বিএনপি সরে দাঁড়াল
নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৪ জানুয়ারি ॥ নরসিংদী পৌর উপনির্বাচনে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার ৬ প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান খোকা, আতাউর রহমান ও সুভাষ সাহা। বিএনপির সুলতান উদ্দিন মোল্লা ও সারোয়ার খান।
গত ২২ ডিসেম্বর আওয়ামী লীগের ৮, বিএনপির ৩ ও জাকের পার্টির ১ প্রাথর্ীসহ ১২ প্রাথর্ী মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে যাচাই বাছাইয়ে ৩ প্রাথর্ীর মনোনয়ন বাতিল হয়, পরে নির্বাচন কমিশনে আপীলে তাঁদের প্রার্থিতা . . .
পদ্মা সেতু নিয়ে এ মাসের ২০ তারিখের মধ্যে দাতাদের বৈঠক
হামিদ-উজ-জামান মামুন ॥ পদ্মা সেতুর বিষয়ে সিদ্ধান্ত নিতে শীঘ্রই বৈঠকে বসছে দাতারা। এৰেত্রে ১২ তারিখের পর এবং ২০ জানুয়ারির আগে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর থেবা কুমার কান্দিয়াহ এ তথ্য জানিয়েছেন। তিন বলেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশনের প্রধান এ্যালেন গোল্ডস্টেইন বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। সেখান থেকে ফিরে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কৰে এক চুক্তি স্বাৰর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) . . .
|