মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ১৪ জুন ২০১২, ৩১ জ্যৈষ্ঠ ১৪১৯
বাজেটের আকার, বাস্তবায়ন ও নেতৃত্ব
স্বদেশ রায়
৭ মার্চের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কোন যুদ্ধ বিশেষজ্ঞের মতামত নিতেন এই বলে যে, তার যে কর্মীবাহিনী আছে এর থেকে ২ লাখ বা তারও কিছু বেশি তরুণ একটি স্বল্পকালীন যুদ্ধের ট্রেনিং নেবে বলে তিনি আশা করছেন। আর পাকিস্তানীরা যদি বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার সিদ্ধান্ত নেয়। তাদের ওপর আক্রমণ করে তাহলে সেখান থেকে একটি বড় অংশ যুদ্ধে আসতে পারে। এছাড়া দেশপ্রেমিক কিছু বেঙ্গল রেজিমেন্ট অফিসার যোগ দিতে পারে যুদ্ধে। তবে আপাতত তার কোন অস্ত্র নেই। শত্রুর অস্ত্র কেড়ে নিয়ে তাকে যুদ্ধ করতে হবে। অন্যদিকে যদি . . .
খবর শুধু খবর নয়
নিয়ামত হোসেন
কুকুরের ভেড়া ভক্ষণ! কুকুরের বিরুদ্ধে ভেড়া খাওয়ার অভিযোগ উঠেছে, তা নিয়ে শেষ পর্যন্ত থানায় যেতে হয়েছে। দাবি করা হয়েছে ক্ষতিপূরণের। ঘটনাটি ঘটেছে আমাদের দেশে। গাইবান্ধা জেলায়। ভেড়া খাওয়ার এই অভিযোগের খবর পত্রিকায়ও প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। তা থেকে জানা যায়, সেখানকার এক গ্রামের ভেড়াগুলোকে একের পর এক খেয়ে গেছে পাশের গ্রামের কুকুরেরা। অভিযোগ উঠেছে তিনটি কুকুরের বিরুদ্ধে। ওই গ্রামের তিনটি কুকুর পাশের গ্রামে এসে পর পর চারদিন সাত বাড়ির ১৬টি ভেড়াকে সাবাড় করে ফেলেছে। ওইসব বাড়ির লোকেরা ভেড়া পোষে। তাদের ভেড়াগুলো . . .
পিস্তল দেখাবেন না!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমুখী না হলে আগামীতে মনোনয়ন পাবেন না বর্তমান এমপিরা। তিনি দলের সঙ্গে আরও সম্পৃক্ত থাকা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ মিটিয়ে ফেলার জন্য সাংসদদের নির্দেশ দেন। সোমবার সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের পঞ্চদশ বৈঠকে দলীয় এমপিদের এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী এমপিদের আমলনামা তাঁর কাছে আছে বলেও উল্লেখ করেন। একই সভায় এলজিআরডি মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, পিস্তল দেখাবেন না। নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে ভাল ব্যবহার করবেন। কারণ তারাই . . .
আরাকানে জরুরী অবস্থা
মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন রবিবার সেখানে জরুরী অবস্থা ঘোষণা করেন। আরাকানে গত কয়েকদিন ধরে রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে সংঘটিত সহিংসতায় এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানি হয়েছে। কিছু এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। জরুরী অবস্থা জারির পর কয়েকটি প্রধান শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সৈন্য মোতায়েন করা হয়। একই সময় মঠ ও মসজিদগুলোর বাইরে সেনাদের টহল দিতে দেখা যায়। মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা ও . . .