মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
রবিবার, ১৩ মে ২০১২, ৩০ বৈশাখ ১৪১৯
একুশ শতক
ডিজিটাল বাংলাদেশ ॥ প্রত্যাশা ও প্রাপ্তি
মোস্তাফা জব্বার
॥ চার ॥ খ. ডিজিটাল সরকার প্রতিষ্ঠার সিঁড়িতে : প্রচলিত সরকার কাঠামো ও রাজনৈতিক প্রক্রিয়াকে ডিজিটাল রূপান্তর করা একটি বড় চ্যালেঞ্জ। আমাদের মতো দেশে নানা কারণে রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান থাকে যার ডিজিটাল পদ্ধতির সাথে সাংঘর্ষিক। তার মাঝে সংসদকে ডিজিটাল করা, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড ডিজিটাল হওয়া এবং সরকারের কাজ করার পদ্ধতি ডিজিটাল করা একটি বিশাল কর্মযজ্ঞ। এজন্য বিগত সময়ে কিছুটা কার্যকর অগ্রগতি হয়েছে। সংসদের কাজকর্ম সম্পূর্ণভাবে ডিজিটাল না হলেও বিগত তিন বছরে বাজেট পেশ থেকে শুরু করে, সংসদ সদস্য . . .
সংলাপ সমাচার
মিলু শামস
বৈশাখের এক তপ্ত দুপুরে ঝড়ো হাওয়ার মতোই এসেছিলেন তিনি। এশিয়া মুলুকের ছোট এ দেশটির নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে স্নিগ্ধ আভিজাত্যের জৌলুসে সুশীল সমাজকে মুগ্ধ এবং সুশীল তরুণদের চোখে স্বপ্নের মায়াকাজল বুলিয়ে ঝড়ের মতোই চলে গেলেন আবার। রেখে গেলেন একটি শব্দ‘সংলাপ’। রাজনীতির বাতাসে এখন ওই শব্দ ঘূর্ণিপাকের মতো দুর্দান্ত গতিতে ঘুরছে। কান নেয়া চিলের পেছনে ছোটার মতো ওই শব্দের পেছনে ছুটতে গিয়ে দৃষ্টি থেকে ঝাপসা হচ্ছে অংশীদারি চুক্তি। সেখানে লেখা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, সহিংস চরম পন্থা, মাদক ও অস্ত্র . . .
সংসদের বাজেট অধিবেশন
নবম জাতীয় সংসদের ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৭ মে। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সংবিধানের ৭২ (২) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। এটি হচ্ছে নবম জাতীয় সংসদের ১৩তম এবং মহাজোট সরকারের চতুর্থ বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২৭ মে বাজেট অধিবেশন শুরু হলেও নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে আগামী ৭ জুন। বাংলাদেশের মতো নানা সমস্যায় জর্জরিত দেশের জন্য এবারের এ বাজেট অধিবেশনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ গত কয়েক বছর ধরে নানা প্রতিকূলতা সত্ত্বেও . . .
শিক্ষায় জালিয়াতি
বাংলাদেশের সব সেক্টরেই যেন চলছে দুর্নীতি ও অনিয়ম। তবে শিক্ষাক্ষেত্রের মত একটি অত্যন্ত সংবেদনশীল সেক্টরেও যখন জালিয়াতির ঘটনা ঘটে তখন তা সবাইকে ভাবিয়ে তোলে। সম্প্রতি ঢাকা শিক্ষাবোর্ডের তদন্তে বেরিয়ে এসেছে এসএসসি পাস করা শিক্ষার্থীদের নিয়ে বাণিজ্যে মেতে ওঠা অসংখ্য অনুমোদনহীন ভুয়া কলেজের তৎপরতা। এসএসসি পাস করা ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার জন্য বাহারি পোস্টার ও লিফলেট ছাড়ে এই সব ভুঁইফোড় প্রতিষ্ঠানগুলো। যা দেখে অনেক শিক্ষার্থী ভর্তিও হয় এই সব কলেজে। জানা গেছে, ছাত্র ভর্তির নামে জালিয়াতি করে অর্থ আত্মসাত . . .