মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১২, ২৯ চৈত্র ১৪১৮
টানা দশম জয়, অপ্রতিরোধ্য বার্সিলোনা
রোনাল্ডোর রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে মেসি, চাপ বাড়ছে রিয়ালের
স্পোর্টস রিপোর্টার ॥ টানা চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন ক্রমশ জোরালো করছে বার্সিলোনা। মাঝপথে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান সৃষ্টি হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ১-এ। পরশু রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গেটাফেকে ৪-০ গোলে পরাজিত করে পেপ গার্ডিওলার বার্সিলোনা। এটি স্প্যানিশ লা লীগায় বার্সার টানা দশম জয়। আরও একটি অপ্রতিরোধ্য জয়ে দলের হয়ে জোড়া গোল করেন চিলির তারকা এ্যালেক্সিস সানচেজ। একটি করে গোল করেন লিওনেল মেসি ও পেদ্রো রদ্রিগুয়েজ। এটি মৌসুমে মেসির ৬১ ও লীগে ৩৯তম গোল। দুরন্ত এ জয়ে . . .
বাংলাদেশের সফর ॥ পাকিস্তানের হুমকি ভারতের আশ্বাস
পাকিস্তান সফরে না গেলে সহসভাপতি পদে সমর্থন পুনর্বিবেচনা করবে পিসিবি, সম্পর্কে নাপোড়েন
মিথুন আশরাফ ॥ ‘ভারত আমাদের বছরের শেষদিকে আমন্ত্রণ জানাবে। পাকিস্তানেও আমরা যাব।’-কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি। কিন্তু কিভাবে? ডিসেম্বরে ভারত যাওয়ার যে কথা উঠছে তা কতটা যৌক্তিক। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত এবং এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া কতটা নিরাপদ? যে দেশে এখনও বোমা আতঙ্কে চারদিক উত্তাল হয়ে আছে। মোস্তফা কামাল আবারও বললেন, ‘ভারত যেহেতু বলেছে, তারা আমাদের নেবে। সময় তারাই বের করবে। তারা বলেছে ডিসেম্বরে আমন্ত্রণ . . .
দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই ॥ যুবরাজ
স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি জাদুকরী সাফল্য দেখালেন লরেন্স এইচ এইনহর্ন। যে কেউ ভাবতে পারেন এই ব্যক্তিটি আবার কী এমন করেছেন যে, এভাবে রহস্য তৈরি করতে হবে তাঁকে নিয়ে? তবে যাঁরা বিশ্ব সাইক্লিংয়ের দিকে চোখ রাখেন তাঁদের অন্তত এ নামটির সঙ্গে পরিচয় থাকার কথা। অ-কোষের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং। তাঁকে পরিপূর্ণ সুস্থ করে তোলেন ইন্ডিয়ানাপোলিসের আইইউ সাইমন ক্যান্সার সেন্টারের ডাক্তার এইনহর্ন। আর ফিরেই বিশ্বকে তাক লাগিয়ে টানা ৭ বার সাইক্লিং জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ . . .
চেন্নাই-ব্যাঙ্গালোর, পুনে-পাঞ্জাব লড়াই আজ
স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলের নবম দিনে আজ দুটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর রাত সাড়ে আটটায় দ্বিতীয় ম্যাচে কিংসইলেভেন পাঞ্জাবের প্রতিপক্ষ পুনে ওয়ারিয়র্স। এ পর্যন্ত যে তিনটি দল সর্বাধিক তিনটি করে ম্যাচ খেলেছে চেন্নাই তার একটি। তাতে বর্তমান শিরোপাধারীদের অবস্থা তথৈবচই বলা যায়। ১ জয়ের বিপরীতে ২টিতেই হেরে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। টুর্নামেন্টের . . .
আবাহনীর গোলবন্যা সকারের জালে
পলের হ্যাটট্রিক, পয়েন্ট তালিকায় শীর্ষে আবাহনী
স্পোর্টস রিপোর্টার ॥ ‘কারও পৌষমাস, কারও সর্বনাশ।’ বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকা আবাহনী-ফেনী সকার ম্যাচ শেষে যদি কেউ বলে বসতেন, ‘লাকি পলের চৈত্রমাস, ফেনী সকারের হাঁসফাঁস!’ তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হতো না। নাইজিরিয়ান ফরোয়ার্ড ওতোফে লাকি পলের উদ্ভাসিত নজরকাড়া নৈপুণ্যে সলিল সমাধি হয়েছে ফেনী সকার ক্লাবের। ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। লাকি পল একাই করেছেন হ্যাটট্রিকসহ ৪ গোল। অপর গোলের মালিক আরমান আজিজ। লীগে এটা তৃতীয় হ্যাটট্রিক। এর আগের দুটি হ্যাটট্রিক করেন নাইজিরিয়ান . . .
লীগ খেলতেই হবে দলগুলোকে
হার্ডলাইনে বিসিবি
স্পোর্টস রিপোর্টার ॥ ‘কে খেলবে, কে খেলবে না দেখার দরকার নেই। কেউ যদি না খেলে আমাদের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এবার একদল খেলতে চাইবে না। আগামীবার আরেকদল খেলবে না। এভাবে চলতে পারে না। ধ্বংস হয়ে যাবে ক্রিকেট। লীগ খেলতে হবে দলগুলোকে। বিষয়টা আমরা ভাবছি।’-কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি। গত মঙ্গলবার লীগ শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে লীগ আবারও স্থগিত করে দেয়া হয়। মোস্তফা কামাল এ নিয়ে বলেন, ‘বৃষ্টি বন্ধ হলেই সিসিডিএম লীগ . . .
উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় লিভারপুলের
স্পোর্টস রিপোর্টার ॥ উত্তেজনায় ঠাসা ও ঘটন-অঘটনে ভরপুর ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে এন্ড্রি ক্যারোলের গোলে ব্লাকবার্ন রোভার্সের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ৩-২ গোলের জয় পেয়েছে দশজনের লিভারপুল। পরশু রাতে ঘটনাবহুল ম্যাচে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। প্রথমার্ধের ১৩ ও ১৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার মেক্সি রদ্রিগুয়েজের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল অতিথি লিভারপুল। স্বাগতিক ব্লাকবার্নের হয়ে এর জবাব দেন নাইজিরিয়ান স্ট্রাইকার আয়েজবেনি ইয়াকুবু। ৩৬ ও ৬১ মিনিটে তিনিও জোড়া গোল করে . . .
অসি বোলারদের দাপুটে চাপে উইন্ডিজ
স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ইনিংসে বীরত্ব দেখানো উইন্ডিজ ব্যাটিং লাইনআপ নড়বড়ে হয়ে পড়েছে দ্বিতীয় ইনিংসেই। মাত্র ৭১ রান করতে টপ অর্ডারের শীর্ষ ৫ ব্যাটসম্যানকে খুইয়েছে স্বাগতিকরা। তাতে ব্রিজটাউন টেস্টের শেষটায় জমে ওঠার আভাষই মিলছে। বুধবাবের, ‘রুদ্ধশ্বাস নাটকীয়তা নাকি ড্র’ কোনটি অপেক্ষা করছে। গতকাল পঞ্চম ও শেষদিনেই তার জবাব মিলবে। আজ সকালে পত্রিকা হাতে পাওয়ার আগেই হয়ত ফয়সালাটা হয়ে গেছে। তবে তার আগে চিরায়ত অসি অহমিকা জাহির করতে ভুল করেননি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৪৩ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা . . .
উইজডেনের দুই সম্মাননা পেলেন সাঙ্গাকারা
স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ইতিহাস সৃষ্টি করলেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি একই সঙ্গে উইজডেন ক্রিকেটার্স অব দ্য ইয়ার এর মধ্যে একজন এবং ২০১১ সালের জন্য বিশ্বের এক নম্বর ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। উইজডেন ক্রিকেটার্স এ্যালম্যানাক ২০১২ সংখ্যায় তাঁকে এ শীর্ষ ক্রিকেটারের খেতাব দেয়া হবে। ইতোমধ্যেই উইজডেন ৫ জনকে বর্সসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। এর মধ্যে শীর্ষে রয়েছেন লঙ্কান এ ব্যাটসম্যান। বাকি ৪ জন হচ্ছেন ল্যাঙ্কাশায়ারের গ্লেন চ্যাপল, ওরচেস্টারশায়ারের . . .