বুধবার, ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ ১৪২০ 
ইরানের জালে ফিলিপিন্সের গোলবন্যা
এএফসি এশিয়া কাপ মহিলা ফুটবল বাছাই, ফিলিপিন্স ৬-০ ইরান
স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা এশিয়ান কাপ ফুটবলে বাছাইয়ে বড় শক্তির পরিচয় দিল ফিলিপিন্স। র্যাঙ্কিং কোন কাজে আসেনি প্রতিপক্ষের জন্য। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মালদিতাসরা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে র্যাঙ্কিংয়ে উপরে থাকা ইরানকে। বিজয়ীদের জেসে আনে ২টি, জুরার্ডো, হিদার কুক, জোয়ানো একটি করে। অন্যটি ইরানের আত্মঘাতী। ম্যাচটি ছিল দুই দলের জন্য প্রথম সাক্ষাত। বি গ্রুপের চার দলের লড়াইয়ে অবস্থানে তিন নম্বরে থাকলেও জয় দিয়ে শুরু করায় এগিয়ে থাকল বিজয়ীরা।
ঢাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে টুর্নামেন্টে . . .
শ্রীশান্তের কক্ষে নারীও ছিল!
স্পোর্টস রিপোর্টার ॥ গ্রেফতারের সময় মাতাল ছিলেন শ্রীশান্তÑএ খবর পুরনো। নতুন তথ্য, কেবল মাতাল নয়, রাজস্থান রয়্যালস টিমের পরিবর্তে নিজ উদ্যোগে ভাড়া করে হোটেলের যে রুমে উঠেছিলেন সেখানে মনোরঞ্জনের জন্য দুই সুন্দরী নারী ছিল বলেও নিশ্চিত হয়েছে পুলিশ। জব্দ করা শ্রীশান্তের ল্যাপটপের তথ্য ঘেঁটে ও জিজ্ঞাসাবাদের পর তা জানানো হয়েছে। দিল্লী কোর্টের তথ্যমতে জেরায় স্পট ফিক্সিং কলঙ্কের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে এক পরিচালক ও অভিনেতার। চলচ্চিত্র ও টিভি নাটকের প্রতিষ্ঠিত ওই অভিনেতার নাম বিন্দু দারা সিং। . . .
ফাইনালের পথ তৈরির লড়াইয়ে রাজস্থান-হায়দরাবাদ
শাকিল আহমেদ মিরাজ ॥ আইপিএলে ‘এলিমিনেটর ম্যাচে’ আজ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ এই দু’দল ফাইনালের পথ তৈরির যুদ্ধে নামবে। রাজস্থান ২০০৮’র প্রথম আসরের শিরোপাধারী ও হায়দরাবাদ নবাগত শক্তি। ‘ফাইনাল-স্বপ্ন’ বাঁচিয়ে রাখতে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হবে রাহুল দ্রাবিড় ও ক্যামেরন হোয়াইট বাহিনী। সমীকরণ সহজÑ হারলেই বিদায়, আর বিজয়ীরা শুক্রবার কোয়ালিফায়ার-২ এ ফাইনালের টিকেটের জন্য লড়বে কোয়ালিফায়ার-১ এ হেরে যাওয়া দলের (মঙ্গলবার . . .
বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমঝোতার প্রস্তুতি ফেডারেশনের
সুজা উদ্দিন ॥ এ যেন রাজনীতির চালচিত্র। বিরোধী দল যেমন প্রায়ই অভিযোগ করে বলে, সরকার একদিকে আমাদের দমন-পীড়ন করছে অন্যদিকে আবার বলছে, আলোচনায় বসুন, আলোচনার দরজা সবসময়ই খোলা। তেমনি একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে হকি ফেডারেশনেও। নির্বাচনের আগে দলবদলের দাবি জানিয়ে হকি খেলোয়াড়রা আন্দোলন করছে, তাদের আলোচনায় বসে সমস্যা সমাধানের জন্য ফেডারেশন আহ্বান জাানিয়েছে ঠিকই, কিন্তু তলে তলে নির্বাচন আয়োজন করার প্রস্তুতিও নিচ্ছে বেশ জোরেশোরেই!
তবে জাতীয় ক্রীড়া পরিষদের একটি সিদ্ধান্তে কিছুটা হলেও হোঁচট খেয়েছে বাংলাদেশ হকি . . .
আজ থেকে শুরু পার্বত্য হকি
স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে ৫ দলের অংশগ্রহণে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন পার্বত্য হকি প্রতিযোগিতা।’ দুটি গ্রুপে অংশ নেয়া দলগুলো হলো- ‘ক’ গ্রুপে দিনাজপুর, খাগড়াছড়ি, পঞ্চগড়; ‘খ’ গ্রুপে বান্দরবান ও রাঙ্গামাটি। উপজাতি হকি এখন পার্বত্য হকি। উপজাতীয়দের মধ্য থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই করাই হলো এ টুর্নামেন্টের উদ্দেশ্য। এ টুর্নামেন্টটি মূলত বালক অনুর্ধ-১৬ বয়সীদের জন্য। আগের দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল ‘উপজাতি হকি’ নামে। এখন থেকে তা পার্বত্য . . .
মরিনহো অধ্যায়ের সমাপ্তি
তিন মৌসুমে তিন শিরোপা জেতানো মরিনহো রিয়ালের হয়ে ইতি টানবেন চলতি মৌসুম শেষেই, স্প্যানিশ মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল ছাড়ছেন মরিনহো; চলতি মৌসুমের মাঝ সময় থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেই গুঞ্জনের পালে হাওয়া দিল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সোমবার আনুষ্ঠানিকভাবে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ জানিয়েছেন, চলতি মৌসুম শেষে রিয়ালকে বিদায় জানাবেন জোশে মরিনহো। মরিনহো ছেড়ে যাবেন না তাঁকে বরখাস্ত করা হচ্ছে, এমন প্রশ্নে অবশ্য আপত্তি রয়েছে রিয়াল সভাপতির। তাঁর মতে, পারস্পরিক সমঝোতাতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দু’পক্ষই। এখানে বরখাস্ত কিংবা পদত্যাগের বিষয়টি গৌন।
যেখানেই গিয়েছেন সাফল্য . . .
ইংলিশ লীগের বর্ষসেরা কোচ ফার্গুসন
স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটাও বর্ণিল হলো স্যার আলেক্স ফার্গুসনের। ১৯ মে চূড়ান্তভাবে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন এই স্কটিশ কোচ। পরের দিন অর্থাৎ ২০ মে পেলেন আরও একটি গৌরবময় স্বীকৃতি। এদিন ইংলিশ প্রিমিয়ার লীগের এবারের মৌসুমের সেরা কোচের পুরস্কার পেয়েছেন ৭১ বছর বয়সী স্যার ফার্গি। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিয়েই তাই চিরবিদায় নিলেন বিশ্বের অন্যতম সেরা এ কোচ। লীগ ম্যানেজার এ্যাসোসিয়েশনের সম্মানসূচক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ফার্গুসনকে। ম্যানইউর কোচ হিসেবে জীবনের শেষ দায়িত্ব . . .
আন্তর্জাতিক দাবায় এনামুল শীর্ষে
স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠানরত ‘কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল’-এর এলিট ক্যাটাগরির প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের আব্দুল্লাহ আল-সাঈফ রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর ইয়াগুপভের সঙ্গে এবং দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এ প্রতিযোগিতার শীর্ষ রেটেড দাবাড়ু জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল ম্যাচেডলিশভিলির সঙ্গে ড্র করেন। এদিকে এলিট গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন দুই পয়েন্ট পেয়ে ১৩ জনের সঙ্গে মিলিতভাবে . . .
|